উন্নয়নের ডামাডোলে যখন হারিয়ে যাচ্ছে সবুজ প্রকৃতি, তখন ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে উঠেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাস। ইট-কাঠের অট্টালিকার ফাঁকে গড়ে ওঠা এই সবুজ প্রাঙ্গণ যে বন্য প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল, তার প্রমাণ মিলেছে একদল গবেষকের অনুসন্ধানে।