মারুফ আহমেদ, কুড়িগ্রাম
গৃহহীন মহানন্দের পরিবার আশ্রয় নিয়েছিল উলিপুরের হাতিয়া ইউনিয়নের চর বাগুয়ার সরকারি আবাসন প্রকল্পে। না, সরকারি ঘর পায়নি তারা। সব আবাসন প্রকল্পের নকশায় কিছু ফাঁকা জায়গা থাকে। সেখানেই চালাঘর তৈরি করে আশ্রয় নিয়েছিল পরিবারটি।