পঁচাত্তর বছর বয়সী আবুল হাসেম কাঁধে কাঠের বাক্সে ধুপধাপ আওয়াজ করতেই ছুটে এল দুই শিশু। একজনের হাতে দুই টাকার একটি কয়েন। অপর শিশুটি হাফপ্যান্টের ভাঁজ থেকে বের করে দিল অল্প চাল। তারা জানে ওই বাক্সে আছে আইসক্রিম। দাম পাঁচ টাকা হলেও শিশুদের আনা ওই সম্বলেই দুজনকে দুটি আইসক্রিম দিয়ে দিলেন আবুল হাসেম।