মনজুর রহমান, লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে গ্রামের হাটবাজারগুলোতে বসেছে পুরোনো শীতের পোশাকের দোকান। নিম্নআয়ের মানুষের একমাত্র ভরসা ওই সব দোকান। ছয় ঋতুর দেশ বাংলাদেশ। অগ্রহায়ণ মাস অর্থাৎ ডিসেম্বর থেকেই ধীরে ধীরে শীতের প্রকোপ বৃদ্ধি হতে থাকে।