রূপকথার মতো শোনালেও এটাই বাস্তব যে, তথ্য প্রযুক্ত ও কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে সামান্য চিকিৎসাসেবা পেতে তাঁদের পাড়ি দিতে হয় ৭০ কিলোমিটার পথ। অসুস্থ শরীরে দুর্গম পাহাড়ি ও নৌপথে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করে তবেই পৌঁছানো যায় থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।