
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
সকল লেখা

বড়লেখায় বজ্রপাতে জেলের মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখা হাকালুকি হাওরে মাছ ধরতে নেমে বজ্রপাতে রতন মনি দাস (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালের দিকে এই ঘটনা ঘটে।

বড়লেখায় স্বেচ্ছাসেবক দলের ৮ ইউনিয়নে কমিটি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আটটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব ও সদস্যসচিব আব্দুল মালিক কমিটিগুলোর অনুমোদন দেন। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিএনপির সময় দেশে আইনের শাসন ছিল না: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বিএনপি ও জামায়াত জোট ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত যখন ক্ষমতায় ছিল। তখন তারা সারা দেশের বিভিন্ন স্থানে বোমা ফাটিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল।

গরু চুরি করে জবাইয়ের ঘটনায় বাবা-ছেলে কারাগারে
মৌলভীবাজারের বড়লেখায় এক কৃষকের গরু চুরি করে জবাই করার ঘটনায় আদালত বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে তাঁদের কারাগারে পাঠানো হয়।

ঘুষ ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর করেন না তিনি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ঘুষ ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর করেন না তিনি। এমনকি ঘুষ হিসেবে তিনি মোবাইল ফোনে ফ্লেক্সিলোড

বড়লেখা আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার ব্যক্তির জেলখানায় মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে মারামারির ঘটনায় গ্রেপ্তার আলাউদ্দিন (৬০) জেলখানায় মারা গেছেন।

বড়লেখায় উদ্ধার হওয়া দুটি বনবিড়ালের ছানা অবমুক্ত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুটি বনবিড়ালের ছানা উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। আজ সোমবার হাকালুকি হাওরপাড়ের বাড্ডা গ্রামের ধানখেতে ছানা দুটিকে অবমুক্ত করা হয়।

২১ দিন ধরে নিখোঁজ কিশোর, উৎকণ্ঠায় পরিবার
মৌলভীবাজারের বড়লেখায় গত ২১ দিন ধরে মোহাম্মদ আলী (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২০ নভেম্বর থেকে সে নিখোঁজ রয়েছে। স্বজনেরা বিভিন্ন স্থানে খুঁজে তাকে পাচ্ছেন না। এতে তারা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁরা।

জলমহালের মাছ বিক্রির টাকা যায় না কোষাগারে
মৌলভীবাজারের হাকালুকি হাওরের বড়লেখা উপজেলার প্রায় ২৮৬ একরের কালাপানি জলমহালের ফি আদায়ে (খাস কালেকশন) অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (তহশিলদার) আব্দুল হান্নানের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

চাকরির নামে সৌদি পাঠিয়ে প্রতারণার অভিযোগে দুজন কারাগারে
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় শরীফ উদ্দিন নামে এক যুবককে সৌদি আরবে পাঠিয়ে প্রতারণার অভিযোগে করা মামলার দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী মো. ইয়াছিন আলী আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। গতকাল মঙ্গলবার আসামিরা জামিন নিতে আদালতে গেলে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

স্বপ্নের ফ্রান্সে পাড়ি দিয়ে লাশ হয়ে ফিরলেন
ফ্রান্সে খুন হওয়ার দেড় মাস পর গতকাল সোমবার মৌলভীবাজারের বড়লেখার পানিধার এলাকার কাওছার হামিদ আলীর (৩৫) লাশ দেশে এসে পৌঁছেছে। ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলীর লাশ এসে পৌঁছায়। বিমানবন্দরে একমাত্র ছেলের কফিনে...

ফ্রান্সে খুনের দেড় মাস পর সোমবার দেশে আসছে আলীর লাশ
ফ্রান্সে খুন হওয়ার প্রায় দেড় মাস পর আলীর লাশ দেশে আসছে আগামীকাল সোমবার। ফ্রান্সে আইনি প্রক্রিয়া শেষে গত শুক্রবার তাঁর লাশ বিমানে দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এর আগে ওই দিন ফ্রান্সের অভারভিলা বাংলাদেশি জামে মসজিদে তাঁর প্রথম জানাজা হয়।

বড়লেখায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের বড়লেখায় খালেদুর রহমান (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে নিজবাহাদুরপুর ইউনিয়নের সুফিনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

জন্মসনদ সংশোধন নিয়ে যত অভিযোগ
মৌলভীবাজারের বড়লেখায় জন্মনিবন্ধনের তথ্য ও ফি দিয়ে অনলাইনে সংশোধনের জন্য আবেদন করেও যথাসময়ে সনদ পাওয়া যাচ্ছে না। ফলে নাগরিকদের সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে। এ কারণে অনেকে প্রয়োজনীয় কাজ করতে পারছে না।

কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি তুলি
নির্ধারিত তারিখে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও ফি জমা দিয়েও পরীক্ষায় অংশ নিতে পারেনি দিলশাত জাহান তুলি নামে এক শিক্ষার্থী। পরীক্ষা দিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছে সে। তুলির পরিবারের অভিযোগ, মৌলভীবাজারের বড়লেখা সরকারি কলেজে কর্তৃপক্ষের খামখেয়ালিপনা ও অবহেলায় এই ঘটনা ঘটেছে।

বড়লেখায় স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের বড়লেখায় রহিম আহমদ (১৪) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বর্ণি ইউনিয়নের উত্তর বর্ণি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে পাকশাইল গ্রামের মৃত হোসেন আহমদের ছেলে।
