
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
সকল লেখা

বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
ভোলার বোরহানউদ্দিনে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহা (৮) ও তানহা আক্তার (৯) নামে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড সভাপতির হাতের কবজি বিচ্ছিন্ন
ইউনিয়ন পরিষদের অপারেটর সজীব চাল বিতরণে অনিয়ম করছিলেন—এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সভাপতির পক্ষের লোকজন তাঁদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়ার সময় সভাপতি আমির হোসেন ব্যাপারী ও তাঁর অনুসারীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালান।

যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান ও ছেলে আটক, দেশীয় অস্ত্র জব্দ
চাঁদাবাজি, চর দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ভোলার দৌলতখানের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও তাঁর ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

কবর দেওয়ার জায়গা না পেয়ে ঘরের বারান্দায় মায়ের দাফন
ভোলায় জমি নিয়ে দ্বন্দ্ব পারিবারিক কবরস্থানে জায়গা না পেয়ে নিজের ঘরের বারান্দার মেঝেতেই মাকে দাফন করেছেন। এমন ঘটনা ঘটেছে দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজি মদ্দি সরদার বাড়িতে।

বোরহানউদ্দিনে সাবেক সেনা কর্মকর্তা মো. আবু তাহেরের দাফন সম্পন্ন
দৈনিক আজকের পত্রিকার ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. সাইফুল ইসলাম আকাশের বাবা, সাবেক সেনা কর্মকর্তা মো. আবু তাহের মিন্টু মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ব্যাপারী বাড়ি নুরতাজ জামে মসজিদ মাঠে জানাজা শেষে তা

ভোলায় ১৬৫ টাকায় পুলিশের চাকরি পেলেন ৪৫ তরুণ-তরুণী
ভোলায় ১৬৫ টাকা খরচ করে পুলিশে চাকরি পেলেন ৪৫ জন তরুণ-তরুণী। ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে কোনো ঘুষ, সুপারিশ ও হয়রানি ছাড়াই চাকরি পেয়েছেন তাঁরা।

সন্তান জন্মের সংবাদে মিষ্টি নিয়ে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাবার মৃত্যু
ভোলার চরফ্যাশনে সন্তান জন্মের খবর শুনে মিষ্টি নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. জিয়া উদ্দিন রনি (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে মো. তকি (১৫) নামে এক কিশোরের। শুক্রবার রাতে চরভদ্রাসনের ওমরপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি ওই ইউনিয়নের কাদের মিয়ার

কুমিল্লায় মাছবাহী ট্রাক উল্টে ৪ জনের মৃত্যু
ভোলা থেকে রাজধানীতে মাছ নিয়ে যাওয়ার সময় কুমিল্লায় ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বারেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

বেইলি রোডে আগুনে মারা যান ব্যাংক কর্মকর্তা দোলা ও তাঁর বোন মাহি
ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মো. কবির খান জুয়েল ও রাশিদা কবির মুক্তা দম্পত্তির দুই কন্যা ব্যাংক কর্মকর্তা দোলা ও বিশ্ববিদ্যালয় ছাত্রী মাহি গত বৃহস্পতিবার বেইলি রোডের আগুনে পুড়ে মারা গেছেন। তাঁরা থাকতেন ঢাকার মতিঝিলে এজিবি কলোনিতে। গতকাল শুক্রবার ঢাকায় তাঁদের লাশ দাফন করা হয়েছে। দুই মেয়েকে

দৌলতখানে কিশোর গ্রুপের হামলায় যুবক নিহত
ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কিশোর গ্রুপের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে লোহার রডের আঘাতে ফজলে রাব্বি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রাব্বি দৌলতখান পৌরসভার বাসিন্দা জামাল মাঝির ছেলে।

নকল স্বর্ণ বন্ধক রেখে প্রতারণা, নারীসহ গ্রেপ্তার ৩
নকল স্বর্ণ বন্ধক রেখে প্রতারণার অভিযোগে ভোলার বোরহানউদ্দিনে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভোলাকে আধুনিক শিল্প নগরীতে পরিণত করা হবে: শিল্পমন্ত্রী
ভোলা জেলাকে আধুনিক শিল্প নগরীতে পরিণত করা হবে উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ভোলায় গ্যাসভিত্তিক সার কারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে এখানে এলএনজি টার্মিনাল, নৌবন্দরসহ বড় কিছু তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।

সিগারেট পান নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় একজন গ্রেপ্তার
ভোলার বোরহানউদ্দিনে দেউলা ইউনিয়নে সিগারেট পানকে কেন্দ্র করে সজীব নামে এক যুবককে হত্যার মামলার ৩ নম্বর আসামি মো. নুর ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে বোরহানউদ্দিন থানা-পুলিশ।

ভোলার মেঘনায় ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ
ভোলার মেঘনা নদীতে মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে বাবা, ছেলেসহ দুজন নিখোঁজ রয়েছেন। আজ সোমবার ভোরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মাছঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

ভোলায় বিদ্যালয় থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার
গতকাল সোমবার রাতে মিজানুর রহমান বিদ্যালয়ে তাঁর কক্ষে ঘুমিয়েছিলেন। সকালে শিক্ষক-শিক্ষার্থীরা না পেয়ে তাঁকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে শয়নকক্ষে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তখন তাঁর মুখ দিয়ে লালা ঝরছিল, লাশের পাশে ছিল বমি। তা ছাড়া শয়নকক্ষটি ভেতর থেকে আটকানো ছিল।

মনপুরায় বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, মেঘনায় অবমুক্ত
ভোলার মনপুরায় বিরল প্রজাতির ৩৫ কেজি ওজনের একটি জলপাই রঙের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে। পরে কচ্ছপটি মেঘনায় অবমুক্ত করে বন বিভাগ। আজ সোমবার সকালে উপজেলার মনপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগঞ্জ সংলগ্ন বালুর চর এলাকার মেঘনার তীরে আটকা পরে কচ্ছপটি।
