নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া অন্ধকারাচ্ছন্ন বাঙালি নারীসমাজকে আলোর পথ দেখিয়েছেন। তাঁর সমকালে সামাজিক কুসংস্কার ও ধর্মীয় অজ্ঞতার কারণে বাঙালি নারীসমাজ শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়েছিল। এ জন্য ধর্মীয় অজ্ঞতা ও কুসংস্কারের বিরুদ্ধে ক্ষুরধার মসিযুদ্ধ চালিয়েছেন তিনি।