
বিবিসি বাংলা
বিবিসি বাংলা
সকল লেখা

বাংলাদেশের ১৮ জন রাষ্ট্রপতি কে কত দিন দায়িত্ব পালন করেছেন
স্বাধীনতাযুদ্ধ চলাকালে এবং স্বাধীনতার পর বাংলাদেশে ১৮ জন ব্যক্তি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধান অনুসারে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

দেশে জ্বালানি তেল আছে কতটুকু, চলবে কয়দিন
‘প্রায় দুই ঘণ্টা দাঁড়াইছি এক পাম্পের সামনে, পরে বলে তেল নাই। পরে আরেকটা পাম্পে আইসা অনেকক্ষণ দাঁড়াইয়া ২০০ টাকার তেল দিছে।’ দেশে সৃষ্ট জ্বালানি পরিস্থিতির কথা এভাবেই তুলে ধরলেন ভুক্তভোগী ঢাকার বংশাল এলাকার বাসিন্দা মোটরসাইকেলচালক আনিসুর রহমান।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ সারসংকটে পড়তে যাচ্ছে কি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি চিন্তায় ফেলে দিয়েছে বাংলাদেশের কৃষি খাতকে। বিশেষ করে জ্বালানি তেল ও সারের সরবরাহ নিয়ে সমগ্র বিশ্বের মতো উদ্বিগ্ন বাংলাদেশের কৃষকেরাও। দেশে সারের মোট চাহিদার একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও কাতার থেকে।

সংসদীয় শব্দমালা—কোরাম, ওয়াকআউট, এক্সপাঞ্জ এবং অন্যান্য শব্দের মানে কী
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এবারের সংসদকে ঘিরে বিশ্লেষকদের আগ্রহের অন্যতম কারণ হলো বেশ কিছু দিকের নতুনত্ব। গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের ১৮ মাস পর গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে এই সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন।

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব
ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলবের কয়েক ঘণ্টার মধ্যে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে পাল্টা তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। এ নিয়ে গত ১০ দিনে চার দফায় দুই দেশ একে অন্যের কূটনীতিককে তলব করে নানা ইস্যুতে প্রতিবাদ আর উদ্বেগ জানাল।

ত্রিপুরায় কারারক্ষীকে পিটিয়ে জেল থেকে পালাল বাংলাদেশিসহ ছয় বন্দী
ভারতের ত্রিপুরা রাজ্যের একটি কারাগারে একজন কারারক্ষীকে পিটিয়ে আহত করে পালিয়ে গেছে ছয়জন বন্দী, যাদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিকও রয়েছে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কালিকাপুর সাব জেলে বুধবার সকাল ৬টা ২ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেই ঘটনাটি।

পাকিস্তান দিচ্ছে না নাগরিকত্ব পরিত্যাগপত্র, ভারতে রাষ্ট্রহীন দুই বোন
২০০৮ সালে ভারতের কেরালায় আসেন এক পাকিস্তানি পরিবার। কেরালায় আদিনিবাস হওয়ায় রক্তের টানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মা-ছেলে ও দুই বোন। বাবা চলে যান পাকিস্তানে। এরপর কেটে যায় কয়েক বছর। ২০১৭ সালে মা-ছেলে আবেদনের পর পরই ভারতের নাগরিকত্ব পেয়ে যান।

সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: বিনিয়োগকৃত অর্থ দ্রুত ফেরত নেওয়ার সুযোগ
বিনিয়োগকৃত অর্থ দ্রুত ফেরত নেওয়ার সুযোগসহ বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য অন্যান্যবারের চেয়ে এবার অংশীদারি চুক্তিতে (পিএসসি-প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট) বিদেশি কোম্পানির জন্য বাড়তি সুবিধা রাখা হয়েছে।
