Ajker Patrika
Add

বাসাইল প্রতিনিধি

বাসাইল প্রতিনিধি

সকল লেখা
রফিকুলকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

রফিকুলকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

বাসাইল সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভেঙে ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম সংগ্রামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রফিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

০২ জুন ২০২২
৯ বছরের শিশুকে ঝুলন্ত উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

৯ বছরের শিশুকে ঝুলন্ত উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বাসাইলে তৃষা আক্তার (৯) নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত শনিবার বিকেলে সাভােরের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাটপাড়া গ্রাম থেকে ওই শিশুকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

৩০ মে ২০২২
সেচের ঘর থেকে লাশ উদ্ধার, স্বজনদের অভিযোগ হত্যা

সেচের ঘর থেকে লাশ উদ্ধার, স্বজনদের অভিযোগ হত্যা

বাসাইলে লাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার কাউলজানী ইউনিয়নের সেহরাইল মাটির খাদ এলাকার একটি সেচযন্ত্র রাখার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

২১ এপ্রিল ২০২২
ফসল নষ্ট করে মাটি কাটায় ক্ষোভ

ফসল নষ্ট করে মাটি কাটায় ক্ষোভ

বাসাইলে বোরো ধানের ভরা মৌসুমে উঠতি ফসল নষ্ট করে রাস্তার ধারের কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ উঠেছে পৌরসভার এক কমিশনারের বিরুদ্ধে। ধানখেতের থোর-ধান নষ্ট করে রাস্তার মাটি কেটে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

১৯ এপ্রিল ২০২২
ইফতারে কদর বেড়েছে স্থানীয় মৌসুমি ফলের

ইফতারে কদর বেড়েছে স্থানীয় মৌসুমি ফলের

রমজানে ইফতারসামগ্রীতে চাহিদার শীর্ষে রয়েছে মৌসুমি ফল। বসাইল উপজেলার বিভিন্ন কাঁচাবাজার ও ফলের দোকানগুলোতে এসব মৌসুমি ফল কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লেগে থাকে সব সময়। এ ছাড়া শসা ও কলার পাশাপাশি বাঙ্গি, তরমুজ, বেলের চাহিদাও রয়েছে প্রচুর।

১৯ এপ্রিল ২০২২
ট্রাক্টরে অতিষ্ঠ মানুষ

ট্রাক্টরে অতিষ্ঠ মানুষ

বাসাইল উপজেলার কাঁচা-পাকা সড়ক অবৈধ ট্রাক্টরের দখলে চলে গেছে। বিকট গর্জনে ধুলোঝড় সৃষ্টি করে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্সবিহীন এসব যন্ত্রদানব। এসব ট্রাক্টরের বেপরোয়া গতি, বিকট শব্দ আর ধুলোবালিতে অতিষ্ঠ সাধারণ মানুষ।

১৪ এপ্রিল ২০২২
আলোক ফাঁদের ব্যবহার  জনপ্রিয় হচ্ছে

আলোক ফাঁদের ব্যবহার জনপ্রিয় হচ্ছে

বাসাইল উপজেলায় ধানখেতে কীটনাশক ব্যবহার না করে আলোর ফাঁদ পেতে ক্ষতিকর পোকা দমন করা হচ্ছে। খেত সুরক্ষায় আলোর ফাঁদের ব্যবহার দিন দিন জনপ্রিয় হচ্ছে। এতে ক্ষতিকর পোকা দমনের পাশাপাশি উপকারী পোকা শনাক্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুবিধা হয়। ইতিমধ্যে এই পদ্ধতি কৃষকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

৩০ মার্চ ২০২২
পোস্ট মাস্টার গ্রেপ্তার

পোস্ট মাস্টার গ্রেপ্তার

টাঙ্গাইলে বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেনের ওপর হামলার ঘটনায় মিনহাজ উদ্দিন (৫০) নামের এক পোস্ট মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মোরাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্ত

২৭ মার্চ ২০২২
বাসাইলে টিসিবির পণ্য পাচ্ছে ৬ হাজার ৮৫১ পরিবার

বাসাইলে টিসিবির পণ্য পাচ্ছে ৬ হাজার ৮৫১ পরিবার

বাসাইলে গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো কম মূল্যে বিক্রি করা হয়েছে টিসিবির পণ্য। উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে তিনজন ডিলারের মাধ্যমে মোট ৬ হাজার ৮৫১ জন কার্ডধারীর মধ্যে পর্যায়ক্রমে চাল, ডাল, চিনি, তেল, পেঁয়াজসহ বেশ কিছু পণ্যসামগ্রী বিক্রি করা হবে।

২২ মার্চ ২০২২
নাছিরের হত্যাকারীদের শাস্তির দাবিতে বাসাইলে মানববন্ধন

নাছিরের হত্যাকারীদের শাস্তির দাবিতে বাসাইলে মানববন্ধন

বাসাইল উপজেলার করাতিপাড়া গ্রামের শ্রমিকনেতা নাছির হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার সকালে উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় নিহত নাছিরের স্ত্রী, তিন মাসের পুত্রসন্তান ও দুই মেয়েসহ হাজারো মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

১৭ মার্চ ২০২২
লাপাত্তা হওয়া চাল রাতে ফিরল স্টোরে

লাপাত্তা হওয়া চাল রাতে ফিরল স্টোরে

বাসাইলে ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির ২১৭ বস্তা চাল লাপাত্তা হওয়ার খবর প্রকাশের পর অভিযুক্ত দুই ডিলার চালের বস্তাগুলো স্টোররুমে তুলেছেন আবার। গত সোমবার রাতের কোনো এক সময়ে এসব চালের বস্তা তোলা হয়েছে। পরে গতকাল মঙ্গলবার সকাল থেকে চাল বিতরণ শুরু করা হয়। তবে এত দ্রুত কোথায় থেকে চালের বস্তাগুলো নিয়

১৬ মার্চ ২০২২
খাদ্যবান্ধব কর্মসূচির ২১৭ বস্তা চাল লাপাত্তা, এলাকায় ক্ষোভ

খাদ্যবান্ধব কর্মসূচির ২১৭ বস্তা চাল লাপাত্তা, এলাকায় ক্ষোভ

বাসাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ২১৭ বস্তা চাল লাপাত্তার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে উপজেলার ফুলকী ইউনিয়নের ডিলার নাছরিন আক্তার ও জাকির হোসেন পাপনের স্টোর রুম থেকে চাল বিতরণের সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তাঁরা স্থানীয় মেম্বারদের এ ঘটনা জানায়।

১৫ মার্চ ২০২২
আইনশৃঙ্খলা সভায় চুরি রোধে আলোচনা

আইনশৃঙ্খলা সভায় চুরি রোধে আলোচনা

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা প্রশাসন ও পরিষদের আইনশৃঙ্খলাবিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

২৩ ফেব্রুয়ারি ২০২২
বিকল্প সড়ক নির্মাণে অনিয়ম

বিকল্প সড়ক নির্মাণে অনিয়ম

বাসাইলে একটি নির্মাণাধীন সেতুর পাশে বিকল্প সড়ক (ডাইভারশন) নির্মাণে অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এ ছাড়া ১০-১২ গ্রামের মানুষ ও যান চলাচলে দুর্ভোগে পড়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

১৬ ফেব্রুয়ারি ২০২২
পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন

পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন

বাসাইলে রাতের আঁধারে একটি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে অর্ধলক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার ফুলকী ইউনিয়নের তিরঞ্চ গ্রামে এ ঘটনা ঘটে।

১৪ ফেব্রুয়ারি ২০২২
বাসাইলে ১২ রাস্তার উন্নয়নকাজ শুরু

বাসাইলে ১২ রাস্তার উন্নয়নকাজ শুরু

বাসাইলে গত এক সপ্তাহে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার চারটি ইউনিয়নে প্রায় সোয়া চার কোটি টাকা ব্যয়ে ১২টি রাস্তার উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া আরও বেশ কিছু প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

০৫ ফেব্রুয়ারি ২০২২