বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:
স্কোয়াশ এটি বিদেশি সবজি। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে বিদেশি সবজি স্কোয়াশের চাষ হচ্ছে। এটি দেখতে অনেকটা শসার মতো। স্কোয়াশে প্রচুর পরিমাণে ভিটামিন-এ আছে। এর পাতা ও কাণ্ড সবজি হিসেবে খাওয়া হয়।