
বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান
বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান
সকল লেখা

বান্দরবানে ক্রমাগত বাড়ছে ডেঙ্গু রোগী
বান্দরবানে ক্রমেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত সাড়ে তিন মাসে জেলায় মোট ৯২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে গত ১৫ দিনেই আক্রান্ত হয়েছে ২৭১ জন।

আমদানির ধাক্কা রাবারশিল্পে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী রাবারশিল্প নগরী হিসেবে খ্যাত। আশির দশকে ‘সাদা সোনা’ নামে পরিচিত রাবারশিল্প গড়ে ওঠার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য বাইশারী ইউনিয়ন ‘রাবারশিল্প নগরী’ হিসেবে পরিচিত। এই শিল্পে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেক মানুষের। এই শিল্পের কারণে বাইশারী দেশের সীমানা ছ

বান্দরবানে খারাপের দিকে ডেঙ্গু পরিস্থিতি
পার্বত্য জেলা বান্দরবানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। গত এক সপ্তাহে ১৩০ জন আক্রান্ত হয়েছেন। সবচেয়ে সদর উপজেলায় আক্রান্তের হার বেশি। এর পরেই রোয়াংছড়ি উপজেলা। চলতি বছরে গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮০৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি, ২৭১ জন ভর্তি

৯ প্রার্থী আজীবন ‘নিষিদ্ধ’
বান্দরবানে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে নয়জনের স্থায়ী বাসিন্দা (নাগরিকত্ব) সনদ জালিয়াতি প্রমাণ হওয়ায় চূড়ান্ত প্রার্থিতা বাতিল করা হয়েছে। একই সঙ্গে এই নয়জনকে বান্দরবানে পরবর্তী সময়ে সব প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

চার খুঁটিতেই থামল কাজ
পর্যটকদের নিরাপদে পারাপারের জন্য বান্দরবান সদরের শৈলপ্রপাতে একটি ঝুলন্ত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পরিকল্পনা ছাড়া থোক বরাদ্দ দিয়ে কাজ শুরু করায় চারটি খুঁটি স্থাপনের পরই কাজ থেমে গেছে।

পার্বত্য চট্টগ্রাম থেকে বিপুল অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ১০
সন্ত্রাসীদের আস্তানা থেকে বিপুল অস্ত্র, গোলাবারুদ, ওয়াকিটকি, বাইনোকুলার এবং সামরিক পোশাক উদ্ধার করেছে। এ সময় জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সাতজন এবং পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিনজনসহ ১০

মদ-সিগারেট পাচারের রুট নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা যেন মাদক চোরাকারবারিদের স্বর্গরাজ্য। বিদেশি মদের বোতল, বিদেশি সিগারেট এমনকি দেশীয় (চোলাই) মদও নিয়মিত পাচার হচ্ছে। এসব মাদক পাচারের জন্য সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা এবং মাইক্রোবাস পর্যন্ত ব্যবহার করছে চোরাকারবারিরা।

পাহাড়ের জনপ্রিয় খাবার বাঁশ কোড়ল
পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের কাছে জনপ্রিয় খাবার বাঁশ কোড়ল। তবে স্থানীয় বাঙালি ও পর্যটকদের কাছেও দিন দিন সবজি ও বিভিন্ন খাবারের উপকরণ হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে এটি। মুলি বাঁশ, ডলু, মিতিঙ্গ্যা, ফারুয়া, বাজ্জে, কালিছুরি বাঁশসহ বেশ কয়েক প্রজাতির বাঁশ কোড়ল পাওয়া যায় বান্দরবানে।

সড়কের পাশে ময়লার স্তূপ
বান্দরবান পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার স্থায়ী স্থান (ডাম্পিং স্টেশন) না থাকায় সড়কের পাশেই শহরের সব ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। পৌরসভা গঠনের ৩৮ বছর ধরে এভাবেই সড়কের পাশে ময়লা ফেলতে ফেলতে স্তূপ হয়ে গেছে। এর দুর্গন্ধে পাশ দিয়ে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। ময়লা ছড়িয়ে-ছিটিয়ে পুরো এলাকা দূষিত করছে। এসব ময়লা গড়িয়ে

শূন্যরেখার রোহিঙ্গাদের নিয়ে দুশ্চিন্তা বাড়ছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তে এক মাসের বেশি সময় ধরে মিয়ানমার সরকারি বাহিনী ও বিচ্ছিন্নতাবাদী আরাকান বাহিনীর মধ্যে লড়াই চলছে। এপারে ঘুমধুমের বিভিন্ন পাড়ায় মর্টার শেল ও মাইন এসে পড়ায় এবং বিস্ফোরণে হতাহতের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ফুটবলে সেরা বিদ্যালয়ের মাঠটিই কেবল বেহাল
প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক ফুটবল খেলায় জাতীয় পর্যায়ে রানারআপ হওয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী আলী মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি বেহাল। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একমাত্র বিনোদনের স্থান এই মাঠটি; কিন্তু স্কুলমাঠটি দীর্ঘদিন সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই ডুবে যায়, কর্দমাক্ত হ

অনাবৃষ্টির কবলে আমন চাষ
পার্বত্য জেলা বান্দরবানে জুমচাষে ফলন কম হওয়ার শঙ্কার মধ্যে আমনের ফলনেও বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি না হওয়ায় আমন চারার বৃদ্ধি কম হচ্ছে। বেশির ভাগ ধানগাছ লাল বা হলুদ হয়ে যাচ্ছে।

‘সাদা সোনা’ বদলে দিচ্ছে নাইক্ষ্যংছড়ির অর্থনীতি
বাণিজ্যিক ভিত্তিতে রাবার চাষের মাধ্যমে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার অর্থনীতির চিত্র ক্রমশ বদলে যাচ্ছে। এ উপজেলায় প্রায় ১৫ হাজার একর পাহাড়ি জমিতে রাবারের চাষ হয়। বছরে রাবার উৎপাদন হয় প্রায় ২৯ হাজার টন...

বন্ধ হচ্ছে বিস্কুট বিতরণ
বান্দরবানে এক দশক ধরে চলা প্রাথমিক বিদালয়ের ৪৫ হাজার ছাত্রছাত্রীর মধ্যে বিনা মূল্যে পুষ্টিকর বিস্কুট বিতরণ কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বর বন্ধ হচ্ছে। তহবিল-সংকটে এ কার্যক্রম বন্ধ হলে শিক্ষার্থীরা পুষ্টিহীনতায় ভোগার পাশাপাশি অনেকের ঝরে পড়ার আশঙ্কা আছে বলে মনে করছেন শিক্ষাসংশ্লিষ্টরা।

বিদ্যুৎ মিলছে চাহিদার অর্ধেক
বান্দরবানে চাহিদার অর্ধেক বিদ্যুৎ দিয়ে গ্রাহকসেবা দেওয়া হচ্ছে। এতে প্রতিদিন গড়ে ৬ থেকে ৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। সদরের উপজেলা পর্যায়ে লোডশেডিং আরও বেশি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

সড়কে ১১টি সেতুই ঝুঁকিপূর্ণ
বান্দরবান-রোয়াংছড়ি সড়কে ছোট-বড় ১২টি বেইলি সেতুর সবই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৫টি সেতু অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে সড়ক বিভাগ। তবে প্রতিদিন এসব সেতু দিয়েই অসংখ্য যানবাহন চলাচল করছে। ঝুঁকিপূর্ণ সেতুগুলো সংস্কার বা পুনর্নির্মাণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
