
ফুয়াদ হাসান রঞ্জু, ভূঞাপুর (টাঙ্গাইল)
ফুয়াদ হাসান রঞ্জু, ভূঞাপুর (টাঙ্গাইল)
সকল লেখা

যমুনার চরজুড়ে বাদাম চাষ বাম্পার ফলনের আশা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যমুনার পানি শুকিয়ে জেগে উঠেছে অসংখ্য বালুচর। আর এসব বালুচরে বাদামের চাষ করেছেন কৃষকেরা। ইতিমধ্যে বাদামগাছের সবুজ পাতায় ছেয়ে গেছে পুরো বালুচর।

কোমল পানীয়, চিপস আর ফলমূল খায় রাজা-বাদশা
কোমল পানীয়, চিপস, চানাচুর খেতে পছন্দ করে রাজা আর বাদশাহ। আপেল, কমলাও আছে এদের খাবারের মেনুতে। আশ্চর্য ব্যাপার হলো রাজা ও বাদশাহ দুটি ছাগলের নাম। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সার পলশিয়া গ্রামে ছাগল দুটি দেখতে প্রতিদিন আশপাশের এলাকা থেকেও আসছে মানুষ। কোরবানি সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে ছাগল দুটি।

ভূঞাপুরে যমুনার চরাঞ্চলে ঘাস চাষে চলে জীবিকা
টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদীর চরাঞ্চলে ঘাসের চাষ ভালো হওয়ায় বেড়েছে এর চাহিদা। জমে উঠেছে নদীর তীরবর্তী ঘাসের বাজারগুলো। ঘাস চাষকে কেন্দ্র করে চরাঞ্চলের অনেক পরিবার জীবিকা নির্বাহ করছে।

ভাঙনে দিশেহারা পাড়ের মানুষ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার তিন ইউনিয়নে চলতি বর্ষায় যমুনার ভাঙনে সহস্রাধিক বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে নদীতীরবর্তী চিতুলিয়াপাড়া গ্রাম, নদী রক্ষা বাঁধ, উঁচু সড়কসহ অন্যান্য স্থাপনা।

‘বাপু, পেটের দায়ে এই বয়সেও রোজগার করতে হয়’
‘আকপেন হাওয়াই মিঠাই, আকপেন হাওয়াই মিঠাই’ বলে ছোট একটি ঘণ্টা বাজিয়ে গ্রাম থেকে গ্রামে ছুটে চলেছেন সত্তর বছর বয়সী এক বৃদ্ধ। তাঁর পথ যেন ফুরোয় না। জীবিকার তাগিদে বৃদ্ধ বয়সে এখনো ছুটে বেড়ান এক স্থান থেকে অন্য স্থানে। তাঁর চেহারায় মলিনতার ছাপ, অসুস্থতায় চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। তবুও থেমে নেই তিনি।

তিন বন্ধুর মৃত্যু: বাবাকে আত্মহত্যার ভয় দেখিয়ে বাইক নিয়েছিল মকবুল
মোটরসাইকেল কিনে না দেওয়ায় হাত কাটার চেষ্টা করেছিল সে। বাধ্য হয়ে বৃহস্পতিবার তাকে একটি মোটরসাইকেল কিনে দেওয়া হয়। মোটরসাইকেল নেওয়ার আগে তাকে বারবার নিষেধ করা হয়েছিল। কিন্তু কারও কথা না শুনে দুই বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরল মকবুল।
