
ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
সকল লেখা

১৩ বছর পর গ্রেপ্তার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি
ফেনীর ফুলগাজীতে আটোচালককে কুপিয়ে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুমন চন্দ্র রায়কে (৪৩) ১৩ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার রংপুর জেলার মাহিগঞ্জ এলাকায় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

প্রভাবশালীর বাধায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণের ঘরে উঠতে পরছেন না গৃহহীনরা
ফেনীর ফুলগাজীতে গৃহ ও ভূমিহীন তিনটি পরিবার প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণের ঘর পেয়েও সেখানে উঠতে পারছে না। নুরুল আমিন মিয়া নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যাক্তি তাঁদের ঘরে উঠতে বাধা দিচ্ছেন বলে জানান ওই তিন পরিবারের সদস্যরা।

এবার ফুলগাজীতে বিদ্যুৎ উপকেন্দ্রে বিক্ষুব্ধ জনতার হামলা
লোডশেডিংয়ের প্রতিবাদে ফেনীর ফুলগাজীতে মুন্সীরহাট পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলা করেছে বিক্ষুব্ধ জনতার। আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার মুন্সীরহাট বাজারে পল্লী বিদ্যুতের (সাব–সেক্টর) উপকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

ফুলগাজীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের তাহমিনা আক্তার (১৪) নামের এক কিশোরী ‘আত্মহত্যা’ করেছে বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীরহাট ইউনিয়নের এক গ্রাম থেকে কিশোরীর ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ফেনীর ফুলগাজীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে জামাল হোসেন (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

মোটরসাইকেল থেকে ছিটকে অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত
ফেনীর ফুলগাজীতে মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কায় রাফিদ আহম্মেদ (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বক্সমাহমুদ-আমজাদহাট সড়কের উত্তর ধর্মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভবনের কাজ শেষ হয় না মেঝেতেও চিকিৎসা
ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করার জন্য নির্মাণাধীন ভবনের কাজ শেষ হয়নি পাঁচ বছরেও। ফুলগাজী উপজেলার ১ লাখ ২০ হাজার মানুষের জন্য রয়েছে ৩১ শয্যাবিশিষ্ট এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

চট্টগ্রামে বিএনপির সমাবেশে যাওয়ার পথে গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগ
চট্টগ্রামে বিএনপির ডাকা মহাসমাবেশে যোগ দিতে ফেনীর ফুলগাজী থেকে রওনা দেওয়া বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের ওপর হামলা এবং গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ সময় কয়েকজন নেতা–কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে...

অর্ধেক শিক্ষক দিয়ে চলে পাঠ
ফেনীর ফুলগাজী সরকারি কলেজে শিক্ষকসংকটের কারণে কলেজের শিক্ষাব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। কলেজটিতে ২৪টি পদের ১৩টিই শূন্য।

ফুলগাজীতে নবম শ্রেণির ছাত্রের আত্মহত্যা, মোবাইলে মিলল ভিডিও
গতকাল রাতে তার নিজেদের দোতলা বাড়ির নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে প্যান্টের বেল ও গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। মরদেহ উদ্ধারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। এতে টিকটক অ্যাপের ভিডিওতে তাকে দুবার আত্মহত্যা করার চেষ্টা করতে দেখা যায়। দুবারই আত্মহত্যার চেষ্টার ভিডিও সে মোবাইল ফোনে ধারণ করে

যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি, দুর্ঘটনার ঝুঁকি
ফেনীর ফুলগাজী উপজেলার বিভিন্ন বাজারে যত্রতত্রই গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। কোনো নীতিমালার তোয়াক্কা না করে চলছে ব্যবসা। বর্তমানে প্রচণ্ড গরমে যেকোনো সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিতে থাকেন বাজারে আসা মানুষজন।

জন্মনিবন্ধন সংশোধনে টাকা নেওয়ার অভিযোগ
এতে বিপাকে পড়তে হচ্ছে উপজেলার ছয়টি ইউনিয়নের সব স্তরের মানুষের। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, নিবন্ধন সংশোধন করতে গেলে কর্মকর্তা নুরুল হকের চাহিদামতো টাকা না দিলেই পড়তে হচ্ছে ব্যাপক ভোগান্তিতে।

বৃষ্টির দেখা নেই, আমন চাষ ব্যাহতের আশঙ্কা
আমন চাষাবাদে সেচের প্রধান উৎস বৃষ্টির পানি। কিন্তু এ বছর বর্ষা মৌসুম পেরিয়ে যাচ্ছে, বৃষ্টির দেখা নেই। ফেনীর ফুলগাজীতে প্রচণ্ড রোদে কৃষিজমির মাটি শুকিয়ে গেছে। উপজেলার ৬ হাজার ২০৫ হেক্টর জমিতে বৃষ্টি না হওয়ায় এখনো আমন রোপণ হয়নি। তাই আমনচাষিদের হতাশা যেন দিন দিন বেড়ে চলছে।

লেবাননপ্রবাসীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি বিষপান করিয়ে হত্যা
ফেনীর ফুলগাজীতে মো. আবুল কালাম (৩০) নামের লেবানন প্রবাসীকে তাঁর স্ত্রী জেসমিন আক্তার (২৫) বিষপান করিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ তুলেছেন তাঁর পরিবার। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে তবে ময়নাতদন্ত প্রতিবেদনের পরই প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ...

ক্ষতিগ্রস্ত সড়ক হয়নি সংস্কার, চলাচলে কষ্ট
উজানের পাহাড়ি ঢল ও মুহুরী নদীর বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজীতে চলাচলের পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু এক মাসেও এসব সড়ক সংস্কার করা হয়নি। ফলে দুর্ভোগ নিয়েই চলতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

একই স্থানে আ.লীগ-বিএনপির সমাবেশ, দৌলতপুরে ১৪৪ ধারা জারি
ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুরে আওয়ামী লীগ ও বিএনপির একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। সংঘাত এড়াতে সমাবেশস্থলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইতিমধ্যে গতকাল শুক্রবার রাতে উত্তর দৌলতপুর বিএনপির মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটে। পরে...
