
ফিয়াদ নওশাদ ইয়ামিন
ফিয়াদ নওশাদ ইয়ামিন
সকল লেখা

সাংবাদিকতা, নাকি ভিউ-বাণিজ্য
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে। মানুষের সামনে সমাজের বাস্তব সত্য তুলে ধরাই হলো একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব ও কর্তব্য। কিন্তু আজ সামাজিক যোগাযোগমাধ্যমের ভিউ-বাণিজ্যের আড়ালে সেই সাংবাদিকতা কি প্রশ্নবিদ্ধ হচ্ছে না? নাকি লাইক, কমেন্ট, শেয়ারের ভিড়ে ক্রমেই ধুলা জমছে সেই চিরচেনা দর্পণে?

বিশ্বরাজনীতিতে জেন-জির বিপ্লব
বিশ্বরাজনীতি আজ এক পরিবর্তনশীল মঞ্চ। প্রতিনিয়ত নতুন প্রজন্ম সামনে আসছে, পুরোনো শক্তি বিদায় নিচ্ছে, আর নতুন রূপরেখা আঁকছে সময়ের আবহ। সেই মঞ্চে আজকের দিনে সামনের সারির নেতৃত্বে উঠে এসেছে ‘জেন-জি’। তাদের হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে প্রতিবাদের ভাষা, চোখে জ্বলন্ত স্বপ্ন। দেখে মনে হয়, তারাই যেন ইতিহাস লিখছে।

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: এক অঘোষিত শ্রেণিবিভাগ
আমাদের সমাজে একটা অদ্ভুত বৈষম্য চলছে। পাবলিক বনাম প্রাইভেট। আর এই বৈষম্য এতটাই বিষাক্ত হয়ে উঠেছে যে, কারও উচ্চশিক্ষার জায়গাটা দেখে তার পুরো ভবিষ্যৎ কিংবা মেধা বিচার করা হচ্ছে।

সবুজের স্বপ্ন বুনছেন পাঠকবন্ধু তরুণেরা
পরিবেশ রক্ষায় তরুণদের অংশগ্রহণ আর আশাবাদের গল্পে মুখর ছিল আজকের পত্রিকার প্রধান কার্যালয়ের সভাকক্ষ। ১৬ জুলাই অনুষ্ঠিত হয় ‘গ্রিন ঈদ, গ্রিন জেনারেশন: ইনভেস্ট ফর আ বেটার ফিউচার’ কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

বন্যা মোকাবিলায় আমরা কতটুকু প্রস্তুত
সম্প্রতি ফেনীসহ দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। এখনই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না গেলে ভয়াবহ আকার ধারণ করতে পারে। গত বছরও ফেনী, নোয়াখালীতে ভয়াবহ বন্যা হয়েছিল। অতীত অভিজ্ঞতা বলে, বন্যার পানি যত না ভয়ংকর, তার চেয়েও বেশি বিপদ হয় নিরাপদ আশ্রয় আর খাদ্যসংকট নিয়ে।
