
ফারুক হোসাইন রাজ, কলারোয়া (সাতক্ষীরা)
ফারুক হোসাইন রাজ, কলারোয়া (সাতক্ষীরা)
সকল লেখা

উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে খুন আবীরের ছবিই এখন মায়ের সম্বল
উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের পড়তে গিয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়া আবীর হোসেনের মায়ের আহাজারি থামছেই না। সন্তানের মুখ শেষবারের মতো দেখতে অপেক্ষায় রয়েছেন মা আঞ্জুয়ারা বেগম। কোনো প্রকার হয়রানি ছাড়াই অতি দ্রুত যুক্তরাষ্ট্র থেকে মরদেহ দেশে ফেরত চান স্বজনেরা।

কলারোয়ায় চিনিগুঁড়া ধানের তৈরি ১৮ প্রতিমায় মুগ্ধ ভক্তরা
শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় এবার প্রায় ১০০ কেজি চিনিগুঁড়া ধানের শৈল্পিক কারুকাজে নির্মাণ করা হয়েছে ১৮টি প্রতিমা। পূজা শুরুর এখনো ১০ দিন বাকি থাকলেও ধানের শিষ দিয়ে বানানো এই অভিনব প্রতিমা দেখতে মানুষের ভিড় শুরু হয়ে গেছে।

পানের উৎপাদন কম হলেও দামে খুশি চাষি
শীতে পানগাছে নতুন পাতা গজায় না। চাহিদা অনুযায়ী এ সময় পানের উৎপাদন কম হওয়ায় দামও থাকে কিছুটা চড়া। মহামারি করোনাভাইরাসের প্রভাব, অনাবৃষ্টি, খরাসহ নানান প্রতিকূলতায় গত দুই বছর পান বিক্রি করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন পানচাষিরা।তবে চলতি বছর চড়া দামে পান বিক্রি করতে পেরে খুশি সাতক্ষীরা কলারোয়ার পানচাষিরা

ধান ছেড়ে টমেটো চাষ
বিভিন্ন সবজির পাশাপাশি কয়েক বছর আগে পরীক্ষামূলক বারি-৮ জাতের গ্রীষ্মকালীন টমেটো আবাদ করেন সাতক্ষীরা জেলার কলারোয়ার কামারালী গ্রামের আব্দুস সাত্তার । বাজারে চাহিদা থাকায় এ টমেটো বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন তিনি । তাঁর সাফল্য দেখে প্রতিবছরই কামারালী মান্দারতলা এলাকায় গ্রীষ্মকালীন টমেটোচাষির সংখ্যা বা

বাউল শিল্পীর মেয়ে ম্যাজিস্ট্রেট
বাবা ফকির সম্প্রদায়ের আধ্যাত্মিক বাউল গানের শিল্পী হওয়ায় সাংসারিক জীবন থেকে অনেকটা আলাদা পরিবেশে বসবাস করতেন। বিচ্ছিন্ন এ পরিবারে ছিল নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা......

কলারোয়ায় দেড়শ বছরের মৃৎশিল্প বিলুপ্তির পথে
কলারোয়া উপজেলা সদরের পালপাড়ার দেড়শ বছরের মৃৎশিল্প আজ বিলুপ্ত প্রায়। তবে এখনো কেউ কেউ টালির ছাউনি ঘরে মাটির জিনিসপত্র বানিয়ে পূর্বপুরুষের পেশাকে বাঁচিয়ে রেখেছেন। এ শিল্পকে বাঁচিয়ে রাখতে কারিগররা সরকারি সহায়তা কামনা করছেন।

স্বাস্থ্যের আঙিনায় অস্বাস্থ্যের বাস
সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানাপ্রাচীরের চারপাশে দীর্ঘদিন ধরে পানি জমে থাকা ময়লা-আবর্জনায় ভনভন করছে মাছি। এ ছাড়া নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক নজরদারির অভাবে স্বাস্থ্য কমপ্লেক্স আঙিনায় মিলছে পরিত্যক্ত মাদকদ্রব্যের চিহ্ন। স্বাস্থ্য কমপ্লেক্সে

রাজস্ব এলেও নিজস্ব ভবন নেই
সাতক্ষীরার কলারোয়া সাবরেজিস্ট্রি অফিসে গত বছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ২ লাখ ৫৪ হাজার ২ টাকা ৫০ পয়সা। তবু উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের নিজস্ব প্রশাসনিক ভবন নির্মিত হয়নি আজও। ফলে ছোট্ট জায়গার ভেতরে গাদাগাদি করে কাজ করতে হয় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের।

বরইয়ে বাঁকবদল ইমরানের
শিক্ষাজীবনে এমন লম্বা বিরতি কখনো আসেনি। করোনার প্রভাবে চারদিকে দুঃখ-কষ্ট আর হতাশা। কবে কলেজে আবার ক্লাস শুরু হবে, কবে শেষ হবে অনার্স। এরপর ছুটতে হবে সরকারি চাকরির পেছনে। সামনে এক মহাযুদ্ধ! এসব দুশ্চিন্তা জেঁকে ধরেছিল ইমরানকে। তবে সমস্যা বেশি দূর এগোতে দেননি তিনি। ছোটবেলা থেকে কৃষক বাবাকে সঙ্গ দিতে দ

বাসমালিক চক্রে জিম্মি যাত্রী
যাত্রীবাসের ট্রিপের সিরিয়াল সন্তোষজনকভাবে না পাওয়াকে কেন্দ্র করে যশোর-সাতক্ষীরার মধ্যে এক জেলার বাস অন্য জেলায় প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে জেলা দুটির প্রবেশদ্বারে পৃথক দুটি অস্থায়ী টার্মিনাল করা হয়েছে।

বৃক্ষরোপণে দেশসেরা ধানদিয়া
গত বৃহস্পতিবার সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এটি প্রকাশ করে গত মঙ্গলবার। এ তথ্য নিশ্চিত করেছেন ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আজিজুর রহমান।

৩ মাসের শিশুকে নিয়ে পরীক্ষা দিলেন ফারজানা
চলমান এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা কলারোয়ার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিন মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে অংশ নিয়েছে ফারজানা আফরোজ লিমু। সে উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নিয়মিত ছাত্রী।

ড্রাগনে হাসি চাষির
পরীক্ষামূলক চার কাঠা জমিতে ড্রাগন চাষ করে এক কৃষকের সাফল্য লাভের পর সাতক্ষীরার কলারোয়া উপজেলার কৃষকেরা ফলটি চাষের দিকে ঝুঁকছেন। ইতিমধ্যে স্বল্প মূলধন ও অল্প জায়গায় ড্রাগন চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন কৃষক মোখলেছুর রহমান বাবু। শুধু বাবুই নন, বরং তার সাফল্যে অনুপ্রাণিত হয় ড্রাগন চাষে এগিয়ে

বেঁচে নেই আব্দুল হামিদ, হতাশায় পরিবারে ৫ সদস্য
সাতক্ষীরা কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের দুই কিডনি বিকল আব্দুল হামিদ গত বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর এবং পাঁচ সদস্যের হতদরিদ্র পরিবারে একমাত্র আয়-উপার্জনের লোক ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে ৫ সদস্য নিয়ে খুব হতাশায় দিন পার করছেন মরহুমের বাবা বৃদ্ধ নজির উদ্দিন (৭০
