প্রতিনিধি, সাভার (ঢাকা)
ঢাকার ধামরাইয়ে সাতটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চারটির মালিকের কাছ থেকে ৩ লাখ টাকা করে জরিমানা ও তিনটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।