
প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
সকল লেখা

রামরাইল সেতু থেকে যুবকের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের রামরাইল সেতুর ওপর থেকে মো. রাজু মিয়া (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য ধ্বংস
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মামলার পৌনে এক কোটি টাকার মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে করুলিয়ার পাড়ে এসব মাদক ধ্বংস করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ১ কোটি টাকার মাদক ধ্বংস
ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজের সার্বিক তত্ত্বাবধানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন নিষ্পত্তিকৃত মামলার পৌনে ১ কোটি টাকার মাদকসহ বিভিন্ন আলামত ধ্বংস করা হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মুখে করুলিয়ার পাড়ে এ ম

একসঙ্গে তিন পুত্রের মা হলেন বেদেনা
ব্রাহ্মণবাড়িয়ায় এক সঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বেদেনা আক্তার (৩২) নামে এক প্রসূতি। আজ সোমবার বিকেলে বসুন্ধরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. খোকন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন

নৌকার ইঞ্জিনে চুল পেঁচিয়ে প্রাণ গেল কিশোরীর
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নৌকার ইঞ্জিনে চুল পেঁচিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ওই কিশোরীর নাম নিপা আক্তার (১৪)। গতকাল বুধবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে ঘটনাটি ঘটে

পুলিশকে ছুরি ঠেকিয়ে হাসপাতাল থেকে পালাল যুবক
ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে পুলিশকে ছুরি ঠেকিয়ে পালিয়েছে এক মাদকাসক্ত যুবক। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ঘটনাটি ঘটে

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টায় উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে

ব্রাহ্মণবাড়িয়ায় গণ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে
ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার সকাল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত গণ টিকার এই কার্যক্রম চলবে।

বিজয়নগরে ট্রলারডুবিতে নিহতদের স্মরণে শোকসভা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে গত ২৭ আগস্ট (শুক্রবার) ট্রলারডুবির ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়। ট্রলারটি বিজয়নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়।

মডেল মসজিদের ইমাম নিয়োগ, ইউএনওসহ ৭ জনের নামে মামলা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারের নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ‘পেশ ইমাম’ নিয়োগে অনিয়মের অভিযোগ এনে আদালতে ইউএনওসহ ৭ জনের মামলা দায়ের করা হয়েছে।

ট্রলারের মাঝিকে এখনো খুঁজে পায়নি পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ার লইসকা বিলে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে বালুভর্তি বাল্কহেড এর মাঝি ও তাঁর দুই সহযোগী রয়েছেন। এই ঘটনায় ডুবে যাওয়া ট্রলারের মাঝিকে এখনো খুঁজে পায়নি পুলিশ।

৪২ ঘণ্টা পর উদ্ধার সেই ট্রলার, ভেতরে নেই মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে ডুবে যাওয়া সেই ট্রলারটি ঘটনার প্রায় ৪২ ঘণ্টারও বেশি সময় পর উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় ট্রলারটিকে পানির নিচ থেকে উদ্ধার করে তীরে আনা হয়। তবে, ট্রলারের ভেতরে আর কোনো মরদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছেন

ব্রাহ্মণবাড়িয়া ট্রলারডুবি: ‘মেয়েকে সুন্দর করে নিজ হাতে সাজিয়ে দিয়েছিলাম, ফিরে এল না’
শুক্রবার বিকেলের পর থেকে নাশরা মনির খোঁজে মধ্য রাত পর্যন্ত লইস্কার বিলে অবস্থান করে খোঁজাখুঁজি করি। একপর্যায়ে ভাবি নাশরা মনির দেহটাও পাওয়া যাবে না। তবে শনিবার সকালে পাওয়ার পর না পাওয়ার কষ্টটা কিছুটা হলেও দুর হয়েছে।

ট্রলার ডুবি: উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবোঝাই ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার কাজ আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার বিকেল ৪টা ৫৬ মিনিটে ডুবুরিদের সর্বশেষ তল্লাশির পর উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা

বিজয়নগরে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে উপজেলার চম্পকনগরের মৃত আব্দুল হাসিমের ছেলে সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন

বিজয়নগরে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২২
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে যাত্রীবাহী ট্রলার ডুবির পর থেকেই নিখোঁজ ছিল তিন বছর বয়সী শিশু নাশরা। অবশেষে শনিবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নাশরার মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হল। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি
