প্রতিনিধি, চবি (চট্টগ্রাম)
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক ছাত্রের প্রেম ছিল একই ইনস্টিটিউটের এক মেয়ের সঙ্গে। সম্প্রতি তাদের মধ্যে বিচ্ছেদ হলে মেয়েটি নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে চট্টগ্রাম কলেজের আরেক ছাত্রের সঙ্গে। প্রেমিকার পরীক্ষা থাকায় নতুন প্রেমিক তাঁকে নিতে আসে ক্যাম্পাসে।