
প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
সকল লেখা

ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা
মোবাইল নম্বর ক্লোন করেছে প্রতারক চক্র এমনটাই দাবি করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) । এ বিষয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সতর্কতা মূলক স্ট্যাটাস দিয়েছেন ইউএনও জিয়াউল হক মীর।

কাদের মির্জার অনুসারী শেখ সালমান রাহাত গ্রেপ্তার
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী শেখ সালমান রাহাত (২২)কে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড কেজি স্কুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শেখ সালমান রাহাত বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের বেলাল হোসেনের ছেলে।

ওবায়দুল কাদেরকে ‘ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে’ বললেন কাদের মির্জা
আওয়ামী লীগের জেলা কমিটি বিলুপ্তি ও নতুন আহ্বায়ক কমিটি গঠনের খবরে উত্তপ্ত হয়ে উঠেছে নোয়াখালী। এ নিয়ে বিভক্ত জেলা আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে। এরই মধ্যে সোমবার সারা দিন মাইজদীতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ কারণেই ক্ষুব্ধ কাদের মির্জা।

প্রশাসন অন্ধ, তাই কোম্পানীগঞ্জে শান্তি ফিরছে না: কাদের মির্জা
প্রশাসন অন্ধ, তাই কোম্পানীগঞ্জে শান্তি ফিরছে না বলে অভিযোগ করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা। যুক্তরাষ্ট্রে ১৪ দিনের ফলোআপ চিকিৎসা শেষে দেশে ফিরে আজ বুধবার বিকেলে এসব কথা বলেন তিনি

ছাত্রলীগ নেতার দুই পায়ে গুলি, অভিযোগ কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে
মেয়র কাদের মির্জার অনুসারী কেচ্ছা রাসেল, পিচ্চি মাসুদ, মানিক, দিলিপ দাস, জিসান, ফাহাদসহ ১০–১৫ জন অস্ত্রধারী হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগ নেতা শাকিলের ওপর নয় রাউন্ড গুলি করে এবং রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দেয়। কেচ্ছা রাসেল ও পিচ্চি মাসুদ এর আগেও করালিয়ায় ছাত্রলীগ নেতা শাকিল ও রাহিমের ওপর প্রকাশ্যে

সেতুমন্ত্রীর বাড়ির সামনের সড়ক থেকে ককটেল-কার্তুজ উদ্ধার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ির প্রবেশপথ সংলগ্ন বসুরহাট-দাগনভূঞা সড়কের পাশ থেকে ককটেল ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

ঘুষি মারা সেই বৃদ্ধকে এবার নিজ হাতে চাল দিলেন কাদের মির্জা
শুক্রবারের সেই ভিডিও ভাইরাল হওয়ার পর সারা দেশে সমালোচনার ঝড় উঠলে রাতে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন মেয়র আবদুল কাদের মির্জা। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘প্রিয় দেশবাসী, বিধিনিষেধে জনজীবন অবরুদ্ধ হওয়ার পর থেকে আমার পৌরসভার নিম্নআয়ের অসহায় মানুষদের সহযোগিতা করে আসছি। আমি শুধু কোম্পানীগঞ্জ নয়, কবিরহা

কোম্পানীগঞ্জে সংঘর্ষ, বোমাসহ গ্রেপ্তার ১
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কাদের মির্জার এক অনুসারী আহত এবং প্রতিপক্ষের একজনকে পাঁচটি চকলেট বোমাসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে

১৭ বছর সুবিধা ভোগের পর জানালেন তিনি মুক্তিযোদ্ধা নন
গত ১৭ বছর ধরে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে আসছিলেন তিনি। অবশেষে ২০২১ সালের ১২ এপ্রিল ভুয়া মুক্তিযোদ্ধার ঘটনাটি ফাঁস হয়ে গেলে, তিনি নিজেই মুক্তিযোদ্ধা নন বলে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিকে জানান।

কোম্পানীগঞ্জে আ. লীগ নেতার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ ৮
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনির বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় ওই বাড়ির অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা সবাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সমর্থক। ঘটনার জন্য চরএলাহীর চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে দায়ী করছেন আহতরা।
