
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা প্রতিনিধি
সকল লেখা

ভেঙে পড়ছে পাইকগাছা পৌর মার্কেটের ছাদ
খুলনার পাইকগাছা পৌরসভা মার্কেট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গতকাল শনিবার সকালে মার্কেটের ছাদের একাংশ পাশের রাস্তার ওপর ভেঙে পড়ে। এ সময় আজিবর রহমান নামের এক ক্রেতা আহত হন। এ ছাড়া রাস্তার ওপর থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

ভোগান্তির চার কিলোমিটার
খুলনার পাইকগাছার লস্কর ইউনিয়নের মিনহাজ বাজার থেকে গড়ুইখালী ইউনিয়নের বাসাখালী পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের অধিকাংশ জায়গায় পিচ ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব স্থানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

পাওনা টাকা চাওয়ায় নারীর দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ
পাইকগাছায় পাওনা টাকা চাওয়ায় জেলা পরিষদের সাবেক (সংরক্ষিত মহিলা) সদস্য নাহার আক্তারকে পিটিয়ে দুটি দাঁত ভেঙে দিয়েছে স্থানীয় এক ব্যক্তি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রামনাথপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

সড়কের ওপর নির্মাণ সামগ্রী, চলা দায়
পাইকগাছা পৌরসভা সড়কের ওপর ভবনের নির্মাণসামগ্রী ইট, বালু, পাথর ও ইটভাঙার কল রাখা হয়েছে। এ কারণে পথচারীসহ যান চলাচল করা দায় হয়ে পড়েছে। ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। ইটভাঙার কলের ধুলাবালিতে শিক্ষার্থী ও পথচারীরা নাকে রুমাল দিয়ে হাঁটতে হচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ছাত্রীর বাবাকে চাকু দিয়ে আঘাত, আসামি গ্রেপ্তার
খুলনার পাইকগাছায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রীর বাবাকে ছুরিকাঘাত মামলার আসামি সাহেব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ভিলেজ পাইকগাছা থেকে আসামি তাঁকে গ্রেপ্তার করা হয়।

শিবসার জোয়ারে প্লাবিত পাইকগাছা পৌরবাজার
পাইকগাছায় শহর রক্ষা বাঁধ না থাকায় শিবসা নদীর জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হঠাৎ জোয়ারে পাইকগাছা পৌরবাজার পনিতে তলিয়ে যায়। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী, পথযাত্রীসহ ক্রেতারা। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যবসায়ীরা।

ঢিবিতে খোঁড়াখুঁড়ি বেরিয়ে এল প্রত্নতাত্ত্বিক বস্তু
পাইকগাছায় প্রাচীন আমলের একটি বাড়িতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসন্ধানে নেমেছে প্রত্নতত্ত্ব বিভাগ। সম্প্রতি উপজেলার রেজাকপুর সিংহ বাড়ির ঢিবি খোঁড়াখুঁড়ি শুরু করে এ বিভাগ। এতে বেরিয়ে আসছে নানান প্রত্নতাত্ত্বিক বস্তু।

পাইকগাছায় পিকআপ চাপায় নিহত ১
পাইকগাছায় পিকআপ চাপায় ফকির গাজী (৬৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় খালেক নামে আরও ১ জন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদখালীর কাটাখালী বাজারে।

৪ মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন
খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় শুভ (২৮) নামের এক যুবকের মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে তাঁর পিতা গোলাম রব্বানী আদালতে মামলা করেন। এ ঘটনায় লাশ দাফনের ৪ মাস ৯ দিন পর শুভর মরদেহ উত্তোলন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি

বোরো চাষ লক্ষ্যমাত্রা ছাড়াল পরিচর্যায় ব্যস্ত কৃষক
পাইকগাছায় চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান চাষ হয়েছে। তবে এ বছর জমিতে পোকা মাকড়ের উপদ্রব বেশি। তাই এসব ধানখেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কিষান-কিষানিরা।

বেড়ায় অবরুদ্ধ ৩ পরিবারের দুরবস্থা দেখলেন ইউএনও
পাইকগাছায় রাস্তায় বেড়া দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়া তিন পরিবারের দুরবস্থা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। গত মঙ্গলবার বিকেলে তাঁরা এ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইট উঠে গেছে ৫ কিমি রাস্তার
পাইকগাছার লতা ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি রাস্তার ৫ কিলোমিটারজুড়ে ইট উঠে গেছে। এর অনেক স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ইউনিয়নের শংকর দানা কাঠের ব্রিজ থেকে তেঁতুলতলা পর্যন্ত রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ায় জনদুর্ভোগ এখন চরমে। রাস্তাটি সংস্কারের জন্য ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন

পাইকগাছায় কমিটির ৯ সদস্যের পদত্যাগ
পাইকগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা আহ্বায়ক কমিটির অনেকের বিরুদ্ধে আ.লীগ নেতাদের সঙ্গে আঁতাতের অভিযোগ রয়েছে। এ কারণে এ কমিটি থেকে গতকাল শনিবারবা ৯ জন সদস্য পদত্যাগ করেছেন।

স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ভবন এখন ডাস্টবিন , দুর্গন্ধে অতিষ্ঠ
পাইকগাছার পৌরসদরের গদায়পুর উপস্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ভবনটি স্থানীয়রা ডাস্টবিন হিসেবে ব্যবহার করছেন বলে জানা গেছে। এখানে ফেলা পচা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের মানুষ।

পাইকগাছায় হত্যা মামলায় গ্রেপ্তার ২
পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে উপজেলার গড়ুইখালী ফকিরাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন, বাগেরহাটের কাষ্টবাড়িয়ার আলম শেখ ও একই এলাকার সজিব শেখ।

পচে যাচ্ছে ধানের চারা
পাইকগাছায় গত দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও হয়েছে ভারী বৃষ্টিপাত। এতে সদ্য লাগানো জমির বোরো ধান তলিয়ে গেছে। ফলে কৃষকেরা চরম বিপাকে পড়েছেন। পানি জমে থাকায় ধানের চারা পচে যাচ্ছে।
