নুরুল আমিন হাসান, নাটোর থেকে
গত বছরের ১১ নভেম্বর নিখোঁজ হন রুবেল উদ্দিন। ওই বছরের ৪ ডিসেম্বর নাটোর সদর থানায় অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে মামলা করেন রুবেলের বাবা। নিখোঁজের ৬ মাস ৯ দিন পর অবশেষে আজ শনিবার রাতে রুবেলের মরদেহ উদ্ধার করা হয়েছে