দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আরও চারজন। তবে ঢাকাই চলচ্চিত্রের এই নায়কের আসনে আজ রোববার সকালের দিকে ভোটার উপস্থিতি খুব একটা দেখা যায়নি। ঢাকা-১০-এ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটার উপস্থিতি খুবই কম