সুরমা নদীর পানি আজ রোববার সিলেটের কানাইঘাট পয়েন্টে ও সুনামগঞ্জের ছাতক পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে কানাইঘাটের নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হয়। এ ছাড়া ভারতের চেরাপুঞ্জিতে অব্যাহত অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে গত বছরের মতো এবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে মানুষের মধ্যে।