নিজস্ব প্রতিবেদক, রাজশাহী এবং চুয়াডাঙ্গা ও পঞ্চগড় প্রতিনিধি
আজ অগ্রহায়ণের শেষ দিন। হেমন্তকে বিদায় জানিয়ে কাল সোমবার আনুষ্ঠানিক আগমন ঘটবে শীতকালের। তবে শীতকালের প্রথম মাস পৌষ আসার বেশ আগেই এবার শীত চলে এসেছে। যদিও সূর্যের কিছুটা তেজ বাড়ায় রাজধানীতে দুদিন ধরে ঠান্ডার অনুভূতি একটু কম। তবে উল্টো চিত্র দেশের উত্তরাঞ্চলে। সেখানে শৈত্যপ্রবাহ আরও বিস্তার লাভ করেছে।