নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও প্রতিনিধি, রূপগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন নাগরিক তদন্ত কমিটির সদস্যরা। আজ শনিবার দুপুরে অধ্যাপক আনু মুহাম্মদের নেতৃত্বে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন।