নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম এবং বান্দরবান ও থানচি প্রতিনিধি
বান্দরবানে ১৬ ঘণ্টার ব্যবধানে তিন ব্যাংকে ডাকাতির ঘটনায় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান চলছে। এর মধ্যেই আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে থানচি থানা লক্ষ্য করে গুলি চালিয়েছে কেএনএফ সন্ত্রাসীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও বিজিবি পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট এই গোলাগুলি চলে।