কক্সবাজার সমুদ্রসৈকতে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রশিক্ষণ দিয়েছেন মার্কিন সেনা ও বিমানবাহিনীর সদস্যরা। গত রোববার শুরু হওয়া এ প্রশিক্ষণ আজ বুধবার সৈকতের হিমছড়ি প্যারাসেইলিং পয়েন্টে শেষ হয়। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।