নিজস্ব প্রতিববেদক, চট্টগ্রাম
চলন্ত আন্তনগর ট্রেনে তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ। এ ঘটনায় ট্রেন পরিচালক (গার্ড) আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সিলেট থেকে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে এই ঘটনা ঘটে।