
দৌলতখান (ভোলা) প্রতিনিধি
দৌলতখান (ভোলা) প্রতিনিধি
সকল লেখা

জমি নিয়ে ২ ভাইয়ে দ্বন্দ্ব, বৃদ্ধ বাবাকে বিয়ে করিয়ে বড় ছেলে বিপাকে
ভোলার দৌলতখানে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। কৌশলে জমি বাগিয়ে নিতে বৃদ্ধ রফিকুল ইসলামকে (৭৫) বিয়ে করান তাঁর বড় ছেলে রকিবুল হাসান রিয়াজ। বিষয়টি জানাজানি হলে রিয়াজের মা ও ছোট ভাই তা মেনে নিতে পারেননি।

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস: এবার দৌলতখানে ছাত্রলীগের ৪ নেতাকে অব্যাহতি
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় দৌলতখান উপজেলা ছাত্রলীগের চার নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দৌলতখানে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলার থেকে ৪০ জেলে উদ্ধার
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গতকাল মঙ্গলবার বিকেলে ভোলার দৌলতখানের উত্তাল মেঘনা নদীতে ৬টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ৪০ জেলে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় ডুবে যাওয়া ৫টি ট্রলারও উদ্ধার করেন স্থানীয় জেলেরা। এখন পর্যন্ত ১টি ট্রলার উদ্ধার করা সম্ভব হয়নি।

তুচ্ছ ঘটনায় দৌলতখানে জেলেকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
তুচ্ছ ঘটনায় ভোলার দৌলতখানে মো. রতন মাঝি নামে এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার রাধাবল্লভ গ্রামে।

এখন আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি: এমপি মুকুল
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, ‘আগে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। এটি এখন বাস্তব। এখন আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। তবে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আগে শিক্ষা খাতকে স্মার্ট করতে হবে।’

দৌলতখানে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকালে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নারীসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।

হিমাগারে জাল রাখতে গিয়ে প্রাণ গেল জেলের
ভোলার দৌলতখানে পরিত্যক্ত হিমাগারে ইলিশ জাল রাখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইমাম হোসেন (৩০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পৌর ৮ নম্বর ওয়ার্ডে ইলিশ জাল মেরামতকাজ শেষে পরিত্যক্ত একটি হিমাগারে রাখার সময় এ ঘটনা ঘটে।

পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
ভোলার দৌলতখানে পুলিশের ধাওয়া খেয়ে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হওয়া যুবক নোমানের মরদেহ চার দিন পর ঘটনাস্থলে ভেসে উঠেছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয়রা ঘটনাস্থলে তাঁর ভাসমান লাশ দেখতে পান।

পুলিশের ধাওয়া খেয়ে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ, ৪ পুলিশ ক্লোজড
ভোলার দৌলতখানে পুলিশের ধাওয়া খেয়ে মেঘনা নদীতে পড়ে মো. নোমান (২৭) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথ চেষ্টা চালিয়ে তাঁর সন্ধান পাননি।

শোয়ার ঘরে গলায় পাগড়ি পেঁচিয়ে ইমামের আত্মহত্যা
রাতে ইমাম আব্দুল হালিম এশার নামাজ পড়িয়ে মসজিদের সঙ্গে লাগোয়া তাঁর কক্ষে চলে যান। রাত ১২টার দিকে আত্মীয়-স্বজনদের মোবাইল ফোনে ‘আর বেঁচে থাকবেন না’ বলে একটি এসএমএস পাঠান। স্বজনেরা তখন তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তাঁর ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

দৌলতখানে গৃহবধূকে হত্যা, স্বামী ও শাশুড়ি আটক
ভোলার দৌলতখানে রতনা বেগম (১৯) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাসেল ও শাশুড়ি নিলু বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী রাসেল ও শাশুড়ি নিলু বেগমকে আটক করেছে পুলিশ

দৌলতখানে ট্রাকচাপায় এক শিক্ষকের মৃত্যু
দৌলতখান উপজেলায় দলিল উদ্দীন খায়ের হাটে ট্রাক চাপায় মাওলানা আবুল খায়ের (৩৭) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দলিল উদ্দিন খায়ের হাট ক্লিনিক-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিজ বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
ভোলার দৌলতখানে জ্যোৎস্না (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল রোববার উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ ওয়ার্ডের গৃহবধূর নিজ বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

দৌলতখানে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
৬ বছর আগে উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেড়ি হাওলাদার বাড়ির মৃত রহিজল ব্যাপারীর ছেলে মাকসুদের সঙ্গে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের শাহে আলমের মেয়ে জ্যোৎস্নার বিয়ে হয়। বিয়ের পর থেকে মাকসুদ যৌতুকের জন্য...

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে এখনো নিখোঁজ ১, অপেক্ষায় শিশুসন্তানসহ পরিবার
হাতিয়া উপজেলার বঙ্গোপসাগরে দক্ষিণে বয়ার চরে ট্রলারডুবির ঘটনায় তিন দিনেও সন্ধান মেলেনি দৌলতখানের নিখোঁজ জেলে মো. নিজামের (৩০)। এ অবস্থায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির কোনো সন্ধান না পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা...

দৌলতখানে অটোরিকশাচাপায় নারীর মৃত্যু
ভোলার দৌলতখানে অটো রিকশার চাপায় বিবি কুলসুম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার আজিম উদ্দীন পাটোয়ারী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
