
দাকোপ (খুলনা) প্রতিনিধি
দাকোপ (খুলনা) প্রতিনিধি
সকল লেখা

দাকোপে কুমির-আতঙ্ক বিপাকে জেলেরা
খুলনার দাকোপে বিভিন্ন নদ-নদীতে বড় বড় কুমিরের আনাগোনা বেড়ে গেছে। কুমিরের আক্রমণে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এতে এলাকাজুড়ে কুমির-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রচণ্ড গরমে দাকোপে খাওয়ার পানির চরম সংকট
কয়েক দিনের প্রচণ্ড গরমে খুলনার দাকোপে সুপেয় খাবার পানির চরম সংকট দেখা দিয়েছে। তীব্র দাবদাহ ও দীর্ঘদিন যাবৎ বৃষ্টি না হওয়ায় এলাকার সবচেয়ে বড় সুপেয় পানির উৎস পুকুর গুলো শুকিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে মনে করছেন অনেকেই। ফলে একদিকে বিশুদ্ধ খোলা পানি বিক্রির দোকানে পড়েছে পানি কেনার হিড়িক। অন্যদিকে অনেক

দাকোপে বেলজিয়ামের রানি মাথিল্ড
খুলনার দাকোপে ইউএনডিপির অর্থায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বেলজিয়ামের রানি ও জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত মাথিল্ড।

খুলনার দাকোপে ওয়াপদা বেড়িবাঁধের ১৫টি স্থানে ভাঙন
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নদীতে পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় খুলনার দাকোপে ওয়াপদা বেড়িবাঁধের ১৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। শিগগিরই এই ভাঙনগুলোর সংস্কার করা না হলে যে কোনো সময় বেড়িবাঁধ ভেঙে পানিতে প্লাবিত হতে পারে...

বৃষ্টি হলেই পানি ঢুকে খসে পড়ছে পলেস্তারা
খুলনার দাকোপে সরকারি কর্মচারীদের থাকার ডরমিটরি ভবনটির ছাদ ফেটে গেছে। বৃষ্টি হলেই ছাদ দিয়ে ঘরে পানি ঢোকে। দেয়ালের পলেস্তারা খসে খসে পড়ছে। ভবনটি বসবাসের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে এটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেহাল খেয়াঘাটে মানুষের ঝুঁকি নিয়ে পারাপার
খুলনার দাকোপ খেয়াঘাটটি যানবাহন ও জনসাধারণ চলাচলের অনুপযোগী হয়েছে পড়েছে। বিশেষ করে নদীভাঙনের কারণে ঘাটের রাস্তাটি ঢাকি নদীতে বিলীন হওয়ায় এমন দুর্ভোগে পড়েছে ৫ ইউনিয়নের হাজারো মানুষ।

ভয়াবহ নদীভাঙনের কবলে উত্তর কামিনিবাসিয়া, বিলীনের পথে সড়ক
খুলনার দাকোপের উত্তর কামিনিবাসিয়া এলাকায় ভয়াবহ নদীভাঙনে ওয়াপদা বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জোয়ারের পানির তোড়ে ক্ষতিগ্রস্ত ওয়াপদা রাস্তাটি যেকোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে...

ধুঁকছে কমিউনিটি ক্লিনিক
খুলনার দাকোপের তিলডাঙা কাছারি বাড়ি কমিউনিটি ক্লিনিকের ভবনটি জরাজীর্ণ। ঝুঁকি নিয়ে চলছে সেবাদান কার্যক্রম। গত দশ বছর ধরে এর কোনো সংস্কার না হওয়ায় ভবনটির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নদীতে বিলীন ওয়াপদা রাস্তার দুই-তৃতীয়াংশ
খুলনার দাকোপের বাজুয়া এলাকায় ভয়াবহ নদীভাঙনে ওয়াপদা বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চুনকুড়ি নদীর পানি স্বাভাবিকের চেয়ে চার-পাঁচ ফুট বেড়ে যায়। প্রবল জোয়ারের তোড়ে গত বুধবার থেকে এই ভাঙন দেখা দেয়। ইতিমধ্যে ভাঙনে নদীতে ওয়াপদা রাস্তার তিন ভাগের দুই ভাগ বিলীন হয়ে গেছে।

অবৈধ বালু উত্তোলনে ভাঙছে বেড়িবাঁধ
খুলনার দাকোপ সদরের চালনায় স্থানীয় কিছু প্রভাবশালী প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে। এতে সদর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদীভাঙন। ফলে স্থানীয়রা দ্রুত বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ঢাংমারী স্টেশনে জেলেদের বিএলসি নবায়নে অনিয়মের অভিযোগ
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনে জেলেদের বিএলসি নবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতি বিএলসি নবায়নে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে জেলেদের কয়েক গুণ বেশি টাকা দিতে হচ্ছে...

সুন্দরবনে কুমির পিলপিলের ডিমে ৩৮টি বাচ্চা ফুটেছে
পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে প্রায় বিলুপ্ত লবণপানি প্রজাতির কুমির পিলপিলের দেওয়া ডিম থেকে ৩৮ বাচ্চা ফুটেছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত সময়ের মধ্যে ডিমের খোলস ভেঙে কুমিরের এ বাচ্চাগুলো জন্ম নেয়।

অভিযানের মধ্যেও পোনা নিধন
খুলনার দাকোপে বিভিন্ন নদ-নদীতে গলদা চিংড়ির রেণু ধরার হিড়িক পড়েছে। নিষিদ্ধ নেটজাল দিয়ে জেলে ও স্থানীয়রা এ পোনা আহরণ করছেন। প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান চালানোর পরও থামছে না পোনা নিধন। কিন্তু চিংড়ির সঙ্গে দেশি প্রজাতির অন্য মাছের পোনাও বিলুপ্ত হচ্ছে।

খেয়াঘাটের নির্মাণকাজ শুরু
খুলনার দাকোপে বাজুয়া-দিগরাজ খেয়াঘাট নতুনভাবে তৈরির কাজ শুরু হয়েছে। এতে একদিকে এলাকার হাজারো মানুষ নিরাপদে নদী পার হতে পারবে। অন্যদিকে সরকার প্রতিবছর ঘাট ইজারা দিয়ে লাখ লাখ টাকা রাজস্ব পাবে।

অবৈধ বালুর রমরমা ব্যবসা
শ্যালো বা খননযন্ত্র দিয়ে খুলনার দাকোপে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন নদী বা খাল থেকে মাটি ও বালু উত্তোলন করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

সুপেয় পানির সংকটে দাকোপবাসী
শুষ্ক মৌসুমের শুরু থেকেই দাকোপে দেখা দিয়েছে সুপেয় পানীয়জলের চরম সংকট। ফলে বিশুদ্ধ খোলা পানি বিক্রির দোকানেও দেখা যাচ্ছে পানি কেনার হিড়িক। এতে অনেকেই বাধ্য হয়ে ডোবা-নালার পানি খেয়ে ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগে ভুগছেন।
