তোফাজ্জল হোসেন রুবেল মালয়েশিয়া থেকে ফিরে
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক সৌরভের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল কোভিড-১৯ মহামারির সময়। ফলে পাসপোর্টের জন্য তিনি হাইকমিশনে নিয়মমাফিক ফি জমা দিয়ে আবেদন করেন। কয়েক মাস পর হাইকমিশনে খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর আবেদন হারিয়ে গেছে।