তানিম আহমেদ ও এস এম নূর মোহাম্মদ, ঢাকা
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার কলকাতায় খুন হয়েছেন বলে জানিয়েছে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এখনো তাঁর মরদেহ পাওয়া যায়নি। এ অবস্থায় তাঁর সংসদীয় আসন শূন্য ঘোষণা নিয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছে।