অবশেষে দীর্ঘ প্রতীক্ষার যাত্রা শুরু হলো। নাইরোবির কোলাহলমুখর শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমরা এগোলাম উত্তরের দিকে—রহস্যময় লেক তুরকানার উদ্দেশে। কেনিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলের কাউন্টি তুরকানা। লোড়ওয়ার সেই কাউন্টি বা রাজ্যের সদর দপ্তর, মরুভূমির শেষ প্রহরী ও লেক তুরকানার প্রবেশপথ।