দেশের রাজনীতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক হচ্ছে ১৯৭৫ সালের ৭ নভেম্বর। বিশেষ করে ১৯৭৫ সালের নভেম্বর মাস দেশের রাজনীতির দিক পরিবর্তন করেছিল। শুরু হয়েছিল একভাবে আর শেষ হয়েছিল আরেকভাবে। নভেম্বরের ৩ তারিখ খালেদ মোশাররফের নেতৃত্বে একটি অভ্যুত্থান সংঘটিত হয়। সেনাপ্রধান জিয়াউর রহমানকে করা হয় গৃহবন্দী।