ড. জেবউননেছা
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালটা শীতের হলেও আকাশটা ছিল পরিষ্কার। সকালে ঘরের জানালার পর্দা সরাতেই আকাশটাকে যখন পরিষ্কার দেখেছিলাম, তখনই মনে পড়ে গিয়েছিল বিখ্যাত সেই উক্তি ‘মর্নিং শোজ দ্য ডে’। বাসার কাছেই ভোটকেন্দ্র।