
ডা. মুনতাসীর মারুফ
ডা. মুনতাসীর মারুফ
সকল লেখা

ওষুধ বন্ধ করবেন না
মানসিক রোগের ওষুধ নিয়ে নানা বিভ্রান্তি আমাদের দেশে এই রোগের চিকিৎসার অন্যতম অন্তরায়। মানসিক রোগের ধরন অনুযায়ী ওষুধ, সাইকোথেরাপি ও অন্যান্য বিজ্ঞানসম্মত চিকিৎসাব্যবস্থা রয়েছে। কোন রোগের জন্য কোন ধরনের চিকিৎসা প্রয়োজন, তার গবেষণাভিত্তিক দিকনির্দেশনা রয়েছে। কিছু রোগের চিকিৎসায়, যেমন সাইকোথেরাপি প্রথম প

আত্মহত্যা কখনোই না
আত্মহত্যার অধিকাংশই প্রতিরোধযোগ্য। ব্যক্তিগত পর্যায়ে আপনি ও আপনার কোনো বন্ধু বা নিকটজনের আত্মহনন রোধ করতে পারেন, হয়ে উঠতে পারেন মর্মান্তিক পরিণতি ঠেকিয়ে দেওয়ার উপলক্ষ। এ জন্য দরকার সচেতনতা, কুসংস্কার কাটিয়ে ওঠা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন।

অনিয়ন্ত্রিত রাগে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা
রাগ মানুষের মানবিক বোধের অংশ। আনন্দ, দুঃখ, বিরক্তি, ভয়, বিস্ময়ের মতো মানুষের মৌলিক একটি আবেগ। জগতে এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না, যাঁর কখনো রাগ হয়নি। অনাকাঙ্ক্ষিত, অসহনীয় বা অনভিপ্রেত ঘটনা-দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে মাঝেমধ্যে রাগ হওয়াটাও অস্বাভাবিক নয়।

ইন্টারনেট ঘেঁটে চিকিৎসা বিভ্রান্তি বাড়াতে পারে
সব সমস্যার সমাধান করতে পারে ইন্টারনেট–এটা এখন প্রতিষ্ঠিত তথ্য। এর মধ্যে গুগল আবার সবজান্তা। দুনিয়ার যেকোনো প্রশ্নের চটজলদি জবাব প্রস্তুত গুগলের কাছে। কিন্তু গুগলে বা এ রকম অন্য কোনো সার্চ ইঞ্জিনে পাওয়া সব উত্তর, সমাধান, তথ্য কি সঠিক? অথবা যে তথ্য বা সমাধান আমরা চাইলে তৎক্ষণাৎ পেয়ে যাচ্ছি গুগল বা ইন্

ওষুধ কিনুন দেখে শুনে
উপশমের জন্য সঠিক চিকিৎসকের পরামর্শমতো নির্দিষ্ট মাত্রায় ওষুধ সেবন করতে হয়–তা সবাই জানি। এ কারণে রোগের উপসর্গের ভিত্তিতে চিকিৎসার জন্য উপযুক্ত চিকিৎসক যেমন আমরা খুঁজি, তেমনি সেই চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাত্রা ও পরিমাণে, নির্দিষ্ট দিন পর্যন্ত ওষুধ সেবন করি আমরা।

হেঁচকি থেকে মুক্তি পেতে
মজা করে খাওয়ার সময় হেঁচকি উঠলে কী যে বিষম অস্বস্তিতে পড়তে হয়, তা ভুক্তভোগীমাত্রই জানেন। অস্বস্তিকর সে অবস্থা থেকে মুক্তি পেতে অনেকেই অনেক কিছু করে থাকেন। তাতে কখনো হেঁচকি দূর হয়, কখনো হয় না।
