জয়পুরহাট ও নন্দীগ্রাম প্রতিনিধি
ভোরের কুয়াশা তখনো কাটেনি। হালকা কুয়াশার চাদর ভেদ করে বইছে হিমেল হাওয়া। এমন সময়েও মানুষের হইচই শোনা যাচ্ছে। জয়পুরহাটের কালাই উপজেলার জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কটির পূর্ব পাশে মানুষের জটলা দেখা গেল।