মেয়েটির পুরোনো জামা নরম হতে হতে অনেক জায়গায় ছিঁড়ে গেছে। তারপরও সেই জামা পরা ছাড়া তার গত্যন্তর নেই। কেননা, হতদরিদ্র বাবা অমানুষিক পরিশ্রমের সামান্য আয় দিয়ে কোনোমতে সংসার চালান, পাশাপাশি মেয়েকে পড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছিঁড়ে গেলেও চট করে মেয়েকে নতুন জামা কিনে দেওয়ার সামর্থ্য নেই বাবার।