
চৌগাছা প্রতিনিধি
চৌগাছা প্রতিনিধি
সকল লেখা

যুবকের জিহ্বা কামড়ে বিচ্ছিন্ন করলেন স্ত্রী
যশোরের চৌগাছায় সোহাগ হোসেন (২৪) নামে এক যুবকের জিহ্বা কামড়ে ছিঁড়ে নিয়েছেন তাঁর স্ত্রী। গত সোমবার (১০ জুন) বেলা দেড়টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের গ্রামে এ ঘটনা ঘটে। সোহাগ একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

পরকীয়া প্রেমিকের জন্য স্বামীকে ডিভোর্স লেটার, শেষে স্বামীর বাড়িতেই হলেন ঝুলন্ত লাশ
যশোরের চৌগাছায় নূরী বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১০টার দিকে স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় ওই গৃহবধূর পাশে আত্মহত্যার স্বগতোক্তিমূলক একটি চিরকুট পাওয়া গেছে।

চৌগাছায় ২০ ঘণ্টার ব্যবধানে করিমন উল্টে ২ চালক নিহত
যশোরের চৌগাছায় ২০ ঘণ্টার ব্যবধানে দুটি করিমন (শ্যালো ইঞ্জিনচালিত যান) উল্টে বিশারত আলী (৫০) ও হারুন অর রশীদ (৪২) নামের দুই চালক নিহত হয়েছেন। আজ শনিবার ও গতকাল শুক্রবার উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

চৌগাছায় ২ বেসরকারি হাসপাতাল বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত
যশোরের চৌগাছায় স্বাস্থ্য বিভাগের অভিযানে লাইসেন্স না থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নোভা এইড ও মধুমতি প্রাইভেট হাসপাতাল নামে দুটি বেসরকারি হাসপাতালকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অনুমতির অতিরিক্ত রোগী ভর্তি, ভঙ্গুর অবকাঠামো, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান, সার্বক্ষণিক পর্যাপ্ত চিকি

চৌগাছায় ২০ ঘণ্টায় সড়কে ঝরল কলেজছাত্রসহ তিনজনের প্রাণ
যশোরের চৌগাছায় ২০ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা ও গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় তাঁরা মারা যান।

চৌগাছায় বিদ্যুতায়িত হয়ে ছেলে মৃত্যু, বাবা আহত
যশোরের চৌগাছায় বিদ্যুতায়িত হয়ে শিমুল হোসন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন বাবা জাহাঙ্গীর আলম (৪২)।

চৌগাছায় বজ্রপাতে যুবক নিহত
যশোরের চৌগাছায় মাঠে ধান গোছানোর সময় বজ্রপাতে সাগর কুমার বিশ্বাস (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তারিনিবাস গ্রামের মাঠে এ ঘটনা ঘটে

নাতির বিয়েতে যাওয়ার পথে লাশ হলেন নানা
যশোরের চৌগাছায় নাতির বিয়েতে মেয়ের বাড়ি যাওয়ার পথে কাভার্ড ভ্যানের চাপায় নুরুল আমিন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাইসাইকেলে থাকা ৭ বছরের নাতি অক্ষত রয়েছেন।

স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরা হলোনা হাফিজুরের
যশোরের চৌগাছায় মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান ওরফে হাবিব (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় হাফিজুর রহমানের স্ত্রী আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছেন।

সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে মোটরসাইকেলচালক নিহত
যশোরের চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কড়ইগাছে ধাক্কা খেয়ে ইব্রাহিম হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা জাহাঙ্গীর হোসেন (২৭) গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের বাটিকামারিতে এ দুর্ঘটনা ঘটে।

ভবন নির্মাণে ভেজালের প্রমাণ পেল কমিটি
২১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার তথ্য গত রোববার উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভায় উপস্থাপন করা হয়।

সন্তানের মুখ দেখা হলো না বাবার
স্ত্রীর সিজারিয়ান অপারেশন হওয়ার কথা সকাল নয়টার দিকে। অথচ আলট্রাসনোর রিপোর্ট ছিল পাঁচ কিলোমিটার দুরে গ্রামের বাড়িতে। তাই স্বামী জাহিদ হাসান জুয়েল মোটরসাইকেলযোগে সেই রিপোর্ট আনতে যান। তবে শহর থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেননি যশোরের চৌগাছার মাজালি গ্রামের টেক্সটাইল প্রকৌশলী জাহিদ হাসান জুয়েল (৩২)। পথে

যশোর সদর উপজেলা চেয়ারম্যানকে হত্যাচেষ্টার অভিযোগ
যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। হত্যাচেষ্টার অভিযোগে গত সোমবার রাত আটটার দিকে যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন।

সড়ক নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা
যশোরের চৌগাছার পড়াপাড়া-আড়কান্দি দুই কিলোমিটার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদ রহমানের নেতৃত্বে জনতা কাজ বন্ধ করে দেয়। তাঁদের দাবি, সড়কে ভালো মানের ইট দিয়ে কাজ করতে হবে।

যশোরে ১০ মিনিটের ঝড়ে ১৫ গ্রাম লন্ডভন্ড
যশোরে কালবৈশাখীর তাণ্ডবে কয়েকটা গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের ভাগলপুর, মিরা লাউখালী, রসুলপুর, নাটুয়াপাড়া, বারীনগর বাজার, জোড়াদাহ হৈবতপুর, মথুরাপুরসহ ১২-১৩টি গ্রাম এবং চৌগাছার সৈয়দপুর গ্রামসহ বিভিন্ন এলাকায় কাঁচাবাড়ি ঘর, আধা পাকা ঘর, টিনের চাল, বড় বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি উ

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ
যশোর সদর উপজেলায় সুমাইয়া খাতুন নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার তাঁর লাশ উদ্ধার করা হয়।
