খান রফিক ও মীর মো. মহিব্বুল্লাহ, বরিশাল থেকে
নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা আগেই বরিশাল বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গণসমাবেশের সূচনা হয়। গণসমাবেশের জন্য নির্ধারিত সময় ছিল দুপুর ২টা। তবে লোকসমাগম বেশি হওয়ায়