
কেশবপুর প্রতিনিধি
কেশবপুর প্রতিনিধি
সকল লেখা

কক্ষসংকট, মাঠে বসে পরীক্ষা
কেশবপুরের সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের অভাবে খেলার মাঠে বসে পরীক্ষা দিতে হয়েছে। গতকাল মঙ্গলবার ওই বিদ্যালয়ের সপ্তম ও দশম শ্রেণির ৮৭ শিক্ষার্থীকে মাটিতে বসিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনায় অভিভাবক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

অপহরণ মামলায় যুবক গ্রেপ্তার
কেশবপুরে কলেজছাত্র অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় যুবলীগ নেতা হিসেবে পরিচিত আলোচিত জামাল হোসেনকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

স্কুলের খেলার মাঠে গাড়ি পার্কিং
কেশবপুরের মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে গাড়ি পার্কিংয়ের অভিযোগ উঠেছে। চার মাস ধরে বিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধ অমান্য করে মাঠটিতে মাটি বহনকারী ট্রলি, প্রাইভেট কার, বাস ও ট্রাকসহ বিভিন্ন গাড়ি পার্কিং করা হচ্ছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা ব্যাহত হচ্ছে।

মাথা গোঁজার ঠাঁই পেলেন আনসার-ভিডিপির মঞ্জু রানী
কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন আনসার ও ভিডিপির দলনেত্রী গৃহহীন মঞ্জু রানী বিশ্বাস থাকার জন্য পেলেন পাকা ঘর।

কেশবপুরে ৯ গুণীকে সম্মাননা
কেশবপুরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ‘জাতীয় কবি নজরুল পদক-২০২২’ পেলেন ৯ গুণী ব্যক্তি। গত শনিবার রাতে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থার (বাসাসেস) পক্ষ থেকে তাঁদের এ পদক তুলে দেওয়া হয়।

কেশবপুরে কৃষক লীগের সম্মেলনে নতুন কমিটি
কেশবপুর উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। গত শনিবার রাতে ওই সম্মেলন থেকে সৈয়দ নাহিদ হাসানকে সভাপতি ও রমেশ চন্দ্র দত্তকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। তাঁদের আগামী ৭ দিনের মধ্যে উপজেলা কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি করে জেলা কমিটির কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মোস্তফা সভাপতি সম্পাদক মশিউর
ডা. গোলাম মোস্তফাকে সভাপতি, প্রভাষক মশিউর রহমানকে সাধারণ সম্পাদক ও উৎপল দে’কে সাংগঠনিক সম্পাদক করে কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

প্রাথমিকের ২১০ গণিত শিক্ষকের প্রশিক্ষণ শুরু
গতকাল রোববার সকালে উপজেলা রিসোর্স সেন্টারের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গণিত বিষয়কে সহজভাবে উপস্থাপন ও আনন্দে শেখানোর কৌশল নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।

মধুকবির প্রতি ভালোবাসা
কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই দীর্ঘ ৩২ বছর ধরে মধুসূদন মিউজিয়াম দেখভাল করছেন ষাটোর্ধ্ব শামসুর রহমান। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের প্রতি ভালোবাসা থেকেই পারিশ্রমিক ছাড়াই এ দায়িত্ব পালন করছেন বলে জানান শামসুর রহমান।

জাতীয় পতাকা অবমাননা করায় ব্যবসায়ীর জেল
যশোরের কেশবপুরে জাতীয় পতাকা অবমাননা করায় মাসুদ কামাল নামের এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জমি অধিগ্রহণ ছাড়াই রাস্তা প্রশস্তকরণ
যশোর-চুকনগর সড়কের কেশবপুর শহরের ট্রাক টার্মিনাল অংশে জমি অধিগ্রহণ ছাড়াই সড়ক প্রশস্তকরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার পৌরসভার মধ্যকুল

পাঁচ পেঁয়াজেই ১ কেজি
যশোরের কেশবপুরে প্রণোদনার পেঁয়াজের বীজ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন রামচন্দ্রপুর গ্রামের কৃষক সাইদুর রহমান। ৩০ শতক জমিতে তাঁর আবাদ করা পেঁয়াজের আকার অনেক বড় হওয়ায় কৃষকদেরও নজর কেড়েছে।

শীতেও পানিবন্দী বিদ্যালয়
বিদ্যালয়ের চতুর্দিকে পানি। প্রবেশপথে হাঁটুপানি, আর মাঠে কোমর সমান। দীর্ঘ ছয় মাস ধরে চলছে এ অবস্থা। শীতের মধ্যেও পানি ডিঙিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করতে হয়।

মৃত দেখিয়ে ভাতা বন্ধ বৃদ্ধার
যশোরের কেশবপুরের ৭১ বছরের বৃদ্ধা নুরজাহান খাতুন। তিনি জীবিত থাকলেও সমাজসেবা অধিদপ্তরের ভাতাভোগীর তালিকায় তাঁকে দেখানো হয়েছে মৃত। ফলে ভাতার টাকা প্রাপ্তির বার্তা মোবাইল ফোনে এলেও ওই বৃদ্ধা সেটি উত্তোলন করতে পারছেন না। এতে বিপাকে পড়েছেন নুরজাহান।

ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই জখম
কেশবপুরে ছোট ভাই রবিউল ইসলামের দায়ের কোপে তাঁর আপন বড় ভাই আব্দুল হালিম মোড়ল গুরুতর জখম হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের দশকাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বই রেখে স্কুলশিক্ষার্থীকে টিসি দেওয়ার অভিযোগ
যশোরের কেশবপুরের সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রকে কোনো ধরনের কারণ জানানো ছাড়াই ছাড়পত্র (টিসি) দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
