
কুড়িগ্রাম ও ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রাম ও ভূরুঙ্গামারী প্রতিনিধি
সকল লেখা

সারের জন্য শোরগোল, সড়ক অবরোধের চেষ্টা
সার নিতে আসা কয়েকজন কৃষক জানান, সকালে ডিলার পয়েন্ট থেকে সার বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হতে দেরি হচ্ছিল। এর মধ্যে অনেক কৃষক ডিলার পয়েন্টে এসে অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে সার সংকটের আশঙ্কায় তারা সড়কে দাঁড়িয়ে শোরগোল শুরু করেন। এতে স্থলবন্দরগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ইউরিয়ার ‘কৃত্রিম সংকট’, ডিলার পয়েন্ট ভেঙে শতাধিক বস্তা নিয়ে গেলেন কৃষকেরা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টের বেড়া ভেঙে প্রায় ২০০ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন ক্ষুব্ধ কৃষকেরা। সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ তুলে এ হামলা চালান একদল কৃষক। আজ রোববার দুপুরের দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নাম সচ্ছলদের, বঞ্চিত দুস্থরা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) তালিকায় দুস্থদের বাদ দিয়ে সচ্ছলদের অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এতে ঈদ উপলক্ষে দেওয়া ভিজিএফের চাল পায়নি দুস্থরা। ঈদুল আজহার আগের দিন ভিজিএফের চাল বিতরণ শেষ করা হয়।

কুড়িগ্রামে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, মা-মেয়ে নিহত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় যাত্রীবাহী অটোরিকশায় ট্রাকের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ যাত্রী। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর-ভূরুঙ্গামারী মহাসড়কের ঘন্টিঘর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারীতে মাদক কারবারের অভিযোগে ২ সহযোগীসহ সাবেক চেয়ারম্যান আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ তিনজনকে হেরোইনসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল...
