ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই বাংলাদেশের চার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশ ইন করেছে। এর মধ্যে খাগড়াছড়ির তিনটি সীমান্ত দিয়ে গতকাল বুধবার পুশ ইন করা হয় ৮১ জনকে। আর কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে ঢোকানো হয় ৩০ জনকে।