কালীগঞ্জ (গাজীপুর) গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলায় গত বৃহস্পতিবার শুরু হয়েছে কুঞ্জমেলা। তিন দিনের এ মেলা এবার শতবর্ষ পূর্ণ করেছে। প্রতিবছরের জানুয়ারির প্রথম সপ্তাহে এবং পৌষ মাসের শেষ দিকে বসে এ মেলা। এবারও মেলায় ভিড় করেছেন হাজারো দর্শনার্থী।