কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে আইন ভেঙে রেসিংয়ে অংশ নেওয়া গাড়িগুলোর মধ্যে পাঁচটি গাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় দুজনকে। আজ বৃহস্পতিবার সকালে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার এবং গাড়িগুলো জব্দ করা হয়।