দেয়ালে আঁকা বিড়ালের বড় একটি ছবি। সেই দেয়ালজুড়ে রয়েছে ছোট ছোট মাছ আর ফুল। ছোট্ট সোনামণিদের খেলার ছোট্ট তাঁবুও সেখানে। সেই কক্ষের মেঝেতে শুয়ে আপনমনে খেলা করছে শিশুরা। তাদের গল্প শোনাচ্ছেন এক নারী। সেই গল্প শুনে হেসে গড়াগড়ি খাচ্ছে একেকজন। কেউবা নিজেরা নিজেরা গল্প করছে। কারও চোখে নেই ভয়ের কোনো ছাপ।