অগ্রহায়ণ মাস। উত্তরের বাতাসে শীত আসছে। এমন পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে পিঠা উৎসব। বাহারি পিঠা নিয়ে বসেছে ছোট ছোট দোকান। আয়োজকেরা জানিয়েছেন, তিন মাসের বেশি সময় চলবে এই পিঠাপুলির উৎসব।