আহা, কী এক মশকরা! যে ব্যক্তির দুর্নীতির পাঁকব্যবস্থা পরিষ্কারের কথা ছিল তিনি কিনা এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে, তা-ও দুর্নীতির অভিযোগে। দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে মদ কেলেঙ্কারির ঘটনায় ইডি গ্রেপ্তার করেছে।