
আশিস রহমান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
আশিস রহমান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
সকল লেখা

অর্ধশতাধিক গ্রামের মানুষ পানিবন্দী
ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির অতিবৃষ্টির প্রভাব পড়েছে বাংলাদেশে। এতে সুনামগঞ্জের নদ-নদীতে পানি বেড়েছে। সঙ্গে বর্ষণ অব্যাহত থাকায় দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে দোয়ারাবাজার উপজেলার সঙ্গে ইউনিয়নের যোগাযোগের সব

ভারতীয় পণ্য কিনতে ভিড় বাংলাদেশি দোকান ফাঁকা
সিরামিকসামগ্রী বিক্রেতা আলমগীর হোসেন। সীমান্ত হাটে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় তিন হাজার টাকার পণ্য বিক্রি করেছেন। কাঁচামাল ব্যবসায়ী আবুল হোসেন দুপুর পর্যন্ত এক টাকার পণ্যও বিক্রি করতে পারেননি। তাঁদের মতো...

মরা গাছে দুর্ঘটনার আশঙ্কা
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সড়ক, হাসপাতাল ও জনাকীর্ণ স্থানে অর্ধশতাধিক মরা গাছ রয়েছে। এসব গাছ অপসারণ না করায় যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এসব মরা গাছের কারণে পথচারী ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

বন্যায় সর্বস্বান্ত মাছচাষিরা
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের মাছচাষি সিরাজ মিয়া। গত বছর বন্যায় তাঁর পুকুরের মাছ ভেসে যায়। ব্যাংক থেকে ঋণ নিয়ে ও প্রতিবেশীদের কাছ থেকে ধারদেনা করে আবারও মাছ চাষ করেন তিনি। স্বপ্ন ছিল ঘুরে দাঁড়ানোর।

লাখ লাখ টাকার মাছ হারিয়ে সর্বস্বান্ত মাছচাষিরা
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের মাছ চাষি সিরাজ মিয়া। গত বছর বন্যায় তাঁর পুকুরের মাছ ভেসে যায়। ব্যাংক থেকে ঋণ নিয়ে ও পাড়া প্রতিবেশীদের কাছ থেকে ধারদেনা করে আবার মাছ চাষ শুরু করেন তিনি। স্বপ্ন ছিল ঘুরে দাঁড়ানোর...

বন্যায় ধান ও মাছের পর এবার গেল বাদাম
বৈশাখের শুরুতেই পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে তলিয়ে যায় ধানখেত। এবার ধানের পর বাদাম নিয়ে বিপাকে পড়েছেন হাওরপারের চাষিরা। বন্যার পানিতে খেতেই বাদাম পচে যাচ্ছে। বাদাম তোলার শ্রমিক না পাওয়ায় গ্রামের নারী-পুরুষ মিলে কাজ করছেন।

কমিউনিটি ক্লিনিক নিজেই রোগী
আগাছা ও শেওলায় ছেয়ে গেছে ক্লিনিক ভবন। সামান্য বৃষ্টি হলেই ভবনের ছাদ চুইয়ে মেঝেতে পড়ে পানি। ভবনের অনেক জায়গার সিমেন্টের আস্তর খসে পড়েছে। যেকোনো সময় ছাদ ধসে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন অন্ধকারে কেবল স্বাস্থ্যকেন্দ্র
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রটি স্বাধীনতার আগে নির্মিত হলেও আজও বিদ্যুতের ছোঁয়া লাগেনি। অথচ ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে একে শতভাগ বিদ্যুতায়ন ইউনিয়ন ঘোষণা করা হয়। এদিকে চিকিৎসকসহ অফিস সহায়কের পদ খালি থাকায় সেবা নিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের।

৫০ বছর ধরে বিদ্যুৎ সংযোগ নেই উপস্বাস্থ্যকেন্দ্রে
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সবচেয়ে পুরোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান লক্ষীপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র। এটি পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয়। লক্ষীপুর ইউনিয়নের ২৪টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ ছাড়াও, পার্শ্ববর্তী সুরমা ও বোগলা ইউনিয়নের মানুষ এখানে সেবা নিতে আসেন। ভারতের সীমান্তবর্তী...

সারা রাত যুদ্ধ করে বালিউরা বাজার দখলে নেন তাজুলেরা
১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক ভাষণ দেন শেখ মুজিবুর রহমান। সে সময় ঢাকার ইসলামিয়া গভর্নমেন্ট কলেজের (বর্তমানে কবি নজরুল সরকারি কলেজ) ছাত্র তাজুল ইসলাম। তিনি সেদিনের সমাবেশে কলেজ থেকে মিছিল নিয়ে যোগ দেন।

বাড়ি থেকে পালিয়ে ৫ বন্ধু যোগ দেন মুক্তিযুদ্ধে
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ১৭ বছরের যুবক খুরশেদ আলম। তখন গ্রামগঞ্জে পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা, অত্যাচার ও নির্যাতন শুরু করে। যখন খবর আসত বাড়ির দিকে পাকিস্তানি বাহিনী আসছে, তখনই পরিবারের সদস্যের সঙ্গে খুরশিদ প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াতেন।

‘বাবা-মেয়ে বাঁচতে পারেনি পালিয়েও ’
দেশ স্বাধীন হওয়ার প্রায় দেড় মাস আগের ঘটনা। ১৪ নভেম্বর ১৯৭১। তখন রমজান মাস। রোজা রেখে শ্রীপুর পঞ্চাশঘর গ্রামের মসজিদে এতেকাফে বসেছিলেন কারি এবাদ উল্লাহ। এতেকাফরত অবস্থায় ভোরে মসজিদেই তাঁকে নির্মমভাবে গুলি করে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী।

বীর মুক্তিযোদ্ধার গল্প
মুক্তিযুদ্ধের সময় ১৯ বছরের টগবগে যুবক আব্দুল মজিদ। বাবার সঙ্গে কৃষি কাজ করতেন। যুদ্ধের শুরুর দিকে পাকিস্তানি সেনারা গ্রামে ঢুকে সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন শুরু করে। একদিন মজিদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় হতদরিদ্র এক কৃষকের মহিষকে গুলি করে মেরে চলে যায় পাকিস্তানিরা। এ ঘটনা দাগ কাটে অজপাড়াগাঁর

নারীর ক্ষমতায়নের দৃষ্টান্ত নারীদের জন্য অনুপ্রেরণা
ঘরে-বাইরে সর্বত্র নারীরাও পুরুষের মতো সমানতালে কাজ করছেন। শিক্ষা, দক্ষতা কিংবা সাফল্যে নারীরা এখন এগিয়ে। বর্তমানে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও নারীর ক্ষমতায়ন হচ্ছে। নারী ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত সুনামগঞ্জের দোয়ারাবাজারের সুরমা ইউনিয়নের প্রাচীনতম বিদ্যাপীঠ টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অবহেলায় পড়ে আছে ছাত্রাবাস
দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক ভবনটি ১৯৮০ সালের দিকে প্রতিষ্ঠিত। এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র ভবনটি ছাত্রাবাস এটি। অথচ দীর্ঘদিন অবহেলায় পড়ে আছে। শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি দ্রুত ভবন সংস্কার করে বসবাসের উপযোগী করার।

ক্লাবঘরে চলছে সুরমা ইউনিয়ন পরিষদের কার্যক্রম
২০১১ সালে বৃহত্তর লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ থেকে পৃথক হয়ে ৯ নম্বর সুরমা নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠিত হয়। প্রতিষ্ঠার প্রায় এক দশক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সুরমা ইউনিয়ন পরিষদের কোনো নিজস্ব
